হোম > অপরাধ > ঢাকা

গোয়ালন্দের পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর ক্যানাল ঘাট এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। আজ রোববার (১৩ নভেম্বর) বেলা ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ক্যানাল ঘাট এলাকায় মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন তাঁরা। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর গায়ের রং কালো। খাটো আকৃতির, লোকটির পুরো শরীর বিবস্ত্র ছিল। মুখমণ্ডল হালকা ফোলা ও রক্তাক্ত। বাম চোখের ওপর জখমের চিহ্ন দেখা যায়। যুবকের দুই হাতের আঙুলে অনেক গুলো আংটি পরা ছিল। তবে স্থানীয়রা কেউ মরদেহ চিনতে পারেননি।

ঘটনাস্থলে আলাপকালে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. রহমান মন্ডল বলেন, ‘মরদেহটি ক্যানাল ঘাটের মৃতপ্রায় পদ্মা নদীতে ভাসতে দেখেছি। আমি এ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি।’

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির বলেন, ‘অজ্ঞাত ব্যক্তির মরদেহ পদ্মা নদীর শাখা ক্যানাল ঘাট থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা দুর্বৃত্তরা হত্যা করে মরদেহ নদীর ধারে ফেলে রেখে গেছে। তাঁকে শনাক্ত করতে পিবিআই কাজ করবে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’ 

মিরপুরে বিদেশি পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ সদস্যকে আটক

বিগত সরকারের অবহেলায় ঢাকা-৯ আসনে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি: প্রতিমন্ত্রী হাবিব

এজেআর কুরিয়ারে হামলা: সমঝোতা না করলে ‘লাশ পড়ে থাকবে’ বলে বাদীকে হুমকি

বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী

আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ

রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর মগবাজারে ভোরবেলায় সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

৩০০ ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

শনিবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়