হোম > অপরাধ > ঢাকা

ডাচ্-বাংলা ব্যাংকের টাকা ছিনতাই: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ১২ জুলাই নতুন দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক এই তারিখ ধার্য করেন। আজ প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। 
 
গত ৯ মার্চ সকালে রাজধানীর উত্তরার তুরাগ থানাধীন দিয়াবাড়ী ১১ নম্বর সড়কে ডাচ্‌-বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে ৯ মার্চ দিবাগত রাতে মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে তুরাগ থানায় ডাকাতের অভিযোগে মামলা দায়ের করেন। পরে আসামিদের শনাক্ত করে এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ১০ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

আদালত সূত্রে জানা গেছে, এই চার আসামি সরাসরি ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন। আসামি মাইক্রোবাসচালক আকাশ ও অন্য তিনজনই স্বীকার করেছেন যে তাঁরা মাইক্রোবাসে করে তুরাগ থানাধীন দিয়াবাড়ী ১১ নম্বর সড়কে পরিকল্পনামাফিক অবস্থান করছিলেন। ব্যাংকের টাকা নিয়ে একটি গাড়িতে যাওয়ার সময় তাঁরা সেটাকে আটকান। ওই গাড়িতে যাঁরা ছিলেন তাঁদের নামিয়ে হত্যার ভয় দেখিয়ে টাকার বাক্সগুলো নিয়ে যান। প্রত্যেকে আরও স্বীকার করেন, এই মামলার আসামি আকাশ, হৃদয় ও মিলন মূল পরিকল্পনাকারী। আসামিরা এ-ও স্বীকার করেন, তাঁদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। ঢাকা ও আশপাশের এলাকা এবং দেশের অন্য স্থানেও তাঁরা এভাবে সংগঠিত হয়ে ডাকাতি ও ছিনতাই করে থাকেন।

টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের পরিসংখ্যানের মিল নেই: ডিএমপি কমিশনার

হাতিরঝিলে সন্তানসহ নারীর আত্মহত্যাচেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্যরা

আসামি নন, কিন্তু নামের মিলে কারাভোগ—পেলেন ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ৩০ আগস্ট

কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে নারী পাচার চক্রের মূল হোতা গ্রেপ্তার: সিআইডি

কে সাংবাদিক আর কে সাংবাদিক নয়, তা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

শিক্ষার্থীর ওপর হামলা: অভিযুক্ত জবি ছাত্রদল নেতা শের আলী বহিষ্কার

২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে রাজধানীতে ৪৪৬ জন গ্রেপ্তার, উদ্ধার ৩৭৫৫ পিস ইয়াবা

কামরাঙ্গীরচরে সহকর্মীদের মারামারি থামাতে গিয়ে শ্রমিকের মৃত্যু

‘আমি জগন্নাথের শের, তোকে মেরেই ফেলব’—বলে শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ‘মারধর’ ‎