হোম > অপরাধ > ঢাকা

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে উত্তরায় মানববন্ধন

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

সম্প্রতি রাজধানীর মিরপুরে সংবাদ সংগ্রহকালে চার সাংবাদিকের ওপর হামলা, মামলা এবং সারা দেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে রাজধানীর উত্তরায় মানববন্ধন করেছে সাংবাদিকেরা। উত্তরা প্রেস ক্লাবের আয়জনে উত্তরার আজমপুরে আজ শনিবার বেলা ১১টায় এ মানববন্ধন হয়।

উত্তরা প্রেস ক্লাবের সভাপতি রাসেল খানের সভাপতিত্বে মানববন্ধনের সঞ্চালনা করেন একই ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাতাব ফারাহী। এ সময় উত্তরায় বসবাসরত এবং কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টের শতাধিক গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে সংবাদ কর্মীরা বলেন, সম্প্রতি রাজধানীর মিরপুরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হোন চারজন সাংবাদিক। শুধু হামলাতেই থেমে থাকেনি, তাঁদের বিরুদ্ধে উল্টো মামলা দেওয়া হয়েছে। অথচ হামলার শিকার হওয়া ওই সাংবাদিকেরা পল্লবী থানায় গেলেও মামলা নেয়নি পুলিশ। উল্টো যার নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা হয়েছে, সেই বাদী হয়ে পল্লবী থানায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছে।

উপস্থিত সাংবাদিকেরা আরও বলেন, সাংবাদিক সাগর-রুনী দম্পতিকে হত্যা করা হয়েছে। হত্যার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক দম্পতি হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে। কিন্তু ৯ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সেই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৮২ বার পিছিয়েছে র‍্যাব। যার কারণে অসাধু ও দুর্নীতিবাজেরা বুঝে গেছে, সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতন করলেও বিচার হয় না। এতে সাংবাদিকদের ওপর হামলা মামলা বেড়েই চলছে। 

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই