হোম > অপরাধ > ঢাকা

দ্বিতীয় বিয়ের কথা শুনে স্বামীর বিশেষ অঙ্গ কর্তন, স্ত্রী আটক

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে দ্বিতীয় বিয়ের কথা শুনে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার পুটিয়ায় এ ঘটনা ঘটে। তাঁদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। ভুক্তভোগী পেশায় একজন গাড়িচালক।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শিবপুরের একটি বাসায় ভাড়া থাকেন ওই দম্পতি। এরই মধ্যে ভুক্তভোগী স্বামীর দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গতকাল দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো বস্তু দিয়ে স্বামীর বিশেষ অঙ্গ কেটে ফেলেন স্ত্রী। স্বামী টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন জড়ো হন। আজ মঙ্গলবার ভোরে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে এনে তাঁর চিকিৎসা করানো হয়।

ভুক্তভোগী আরিফ মিয়া জানান, রাতে ঘুমের মধ্যে তাঁর হাত-পা বেঁধে এই কাজ করা হয়। পরে সজাগ হয়ে গেলে স্ত্রী নিজেই হাত ও পায়ের বাঁধন খুলে দেন।  তিনি আরও জানান, এ ঘটনায় বিশেষ অঙ্গের ৩টি রগ কেটে গেছে এবং প্রায় ১৭টি সেলাই লেগেছে।

পুটিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মৎ শাহাজাদী জানান, কাউকে না জানিয়ে তিন মাস আগে দ্বিতীয় বিয়ে করার পরই স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। ওই দ্বন্দ্বের জেরেই গত রাতে এ ঘটনা ঘটেছে। তবে দ্বিতীয় স্ত্রীর বাড়ি কোন এলাকায় তা জানাতে পারেননি তিনি।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া জানান, ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযুক্ত মুক্তা বেগমকে আটক করে থানায় নিয়ে আসে।

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ‘গরুভোজ’, সন্ধ্যায় কাওয়ালি

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি