হোম > অপরাধ > ঢাকা

সিনহা হত্যা মামলা: যাবজ্জীবনপ্রাপ্ত সাগর-রুবেলের আপিল শুনানির জন্য গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাগর দেব ও রুবেল শর্মার আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ এই আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ওই ঘটনায় করা মামলায় গত ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত দুজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া সাতজনকে খালাস দেন আদালত।

গত ৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার যাবতীয় নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আপিল করেন আসামিরা।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক বরখাস্ত লিয়াকত আলী ও টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত হওয়া এসআই নন্দ দুলাল রক্ষিত, সাগর দেব, রুবেল শর্মা, শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিন। 

যুবদল কর্মী ইউসুফ হত্যায় ৪ আসামি জড়িতের স্বীকারোক্তি

পলিথিনের ব্যবহার বন্ধে কঠোর হুঁশিয়ারি

ধর্ষণ মামলায় মাগুরার সাবেক এসপি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার

এবার ঋণখেলাপির ২ মামলায় গ্রেপ্তার রিজেন্টের সাহেদ

বাঁশেরকেল্লা ফেসবুক পেজের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

রাজধানীর ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মেকআপ আর্টিস্ট সাদিয়াকে ধর্ষণের পর হত্যা, প্রেমিক আশরাফকে আসামি করে মামলা

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল