হোম > অপরাধ > ঢাকা

পৌনে ২ কোটি টাকার অবৈধ সম্পদ, সাবেক জেলা রেজিস্ট্রারের নামে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রায় পৌনে ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাগেরহাটের সাবেক জেলা রেজিস্ট্রার ফজলার রহমানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরে মামলাটি করা হয়। সংস্থাটির উপপরিচালক কমলেশ মণ্ডল বাদী হয়ে মামলাটি করেন। 
 
মামলার এজাহারে বলা হয়, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭ (১) ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ৪ (২) ও ৪ (৩) ধারায় আসামির নামে অভিযোগ রয়েছে। 

মামলার এজাহার থেকে জানা যায়, আসামি মো. ফজলার রহমানের সন্তানদের নামে মোট ২ কোটি ৮৩ লাখ ৫৬ হাজার ৩৮৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া যায়। আয়কর নথি অনুযায়ী ফজলার রহমানের মোট আয় ১ কোটি ৪১ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা। আর তাঁর পারিবারিক ব্যয় ৩৪ লাখ ১১ হাজার ৮২০ টাকা। 

পারিবারিক ব্যয় বাদে তাঁর নিট আয় ১ কোটি ৭ লাখ ৬০ হাজার ৪৪৪ টাকা। এ ক্ষেত্রে ফজলার রহমানের নিজ নামে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার ৯৪৫ টাকার সম্পদ অর্জন ও তা ভোগদখলে রেখে অপরাধ করেছেন। 

এ ছাড়া ফজলার রহমান ছেলের নামে অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করেছেন।

জুলাইয়ের গল্প শুধু গল্প নয়, ইতিহাস

মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যা

৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা করল ডিএনসিসি

চেক প্রতারণার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান

জবিতে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বিক্ষোভ, অফিস ছেড়ে বেরিয়ে গেলেন ডিন

অর্থ পাচার: গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা সেই হরিদাস কারাগারে

রাজধানীর হাজারীবাগে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

আন্দোলনে সরকার পতনের স্লোগান দেওয়া ব্যক্তিরা বহিরাগত: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান, দালাল চক্রের ৭ সদস্য গ্রেপ্তার