হোম > অপরাধ > ঢাকা

টাঙ্গাইলে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন আজ রোববার সকালে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম মো. রবিন মিয়া (২৬)। তিনি সখীপুর উপজেলা সদরের গজারচালা এলাকার শাহজাহান মিয়ার ছেলে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার অপর আসামি দীপ্তি আক্তারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী সরকারি কৌঁসুলি মোহাম্মদ আব্দুল কদ্দুস জানান, ২০১৬ সালের ৭ জুলাই সখীপুরের একটি মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রীকে বাড়িতে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন রবিন। ওই দিনই ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা বাদী হয়ে সখীপুর থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ওই বছরের ১ সেপ্টেম্বর রবিন মিয়া ও দীপ্তি আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। 

রায় ঘোষণার সময় আসামি রবিন মিয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে শিশু গৃহকর্মীর মৃত্যু: প্রকৌশলী ও স্ত্রী কারাগারে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মরত এসটিএমকে সদস্যদের কর্মস্থলে ফেরানোর দাবি

দুর্নীতির মামলায় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড

রাজধানীতে মধ্যরাতে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত তরুণ মারা গেছেন

কেরানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

হত্যা মামলায় সাবেক বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জুর

প্রতারণার মামলায় চিত্রনায়িকা ববির কথিত স্বামী বাশার ২ দিনের রিমান্ডে

সাভারে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

ইকরার আত্মহত্যা মামলা: অভিনেতা যাহের আলভীর ১০ দিন রিমান্ড চায় পুলিশ