হোম > অপরাধ > ঢাকা

গরু চুরির মামলায় গ্রেপ্তার নেত্রীকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়াও বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নিকট সুপারিশ করা হয়েছে।

আজ বুধবার (২ নভেম্বর) বাবলী আক্তারকে গ্রেপ্তারের পর বিকেলের দিকে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে ভোরে সাভার পৌর এলাকার রেডিও কলোনির নয়াবাড়ি থেকে গরু চুরির মামলায় বাবলী আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। 

বাবলী আক্তার সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাদশা মিয়ার মেয়ে এবং ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক। এ ছাড়া সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা উত্তর শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা জেলা উত্তর শাখার ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। তাকে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নিকট সুপারিশ করা হলো। 

উল্লেখ্য, সম্প্রতি ধামরাইয়ে কয়েকটি গরু চুরির ঘটনায় ভুক্তভোগীরা মামলা করে। এই গুরু চুরির মামলাগুলোর তদন্ত করতে গিয়ে এই ছাত্রলীগ নেত্রীর সম্পৃক্ততা পাওয়া যায়। গরু চুরি যাওয়ার পর গ্রেপ্তার বাবলী আক্তারের হেফাজতে নেওয়া হতো এবং তার হেফাজত থেকেই সব গরু বিক্রি হতো। এমন তথ্য নিশ্চিত হলে বুধবার (২ নভেম্বর) ভোর রাতে সাভারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আরও খবর পড়ুন:

ওসমানী উদ্যান: ৯ বছরের আধুনিকায়ন শেষে খুলল উদ্যান

বিয়ে নিবন্ধনে কাজীর সন্তানদের সরাসরি নিয়োগের দাবি

সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া করেছে ফায়ার সার্ভিস

টিকটকে তান্ত্রিক সেজে প্রতারণা, নারীর সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

ইশরাকের সমালোচনার পর মাদকের সেই স্পটে অভিযান, ১৫ জনকে কারাদণ্ড

দুই অভিযোগে ছাত্রলীগের সিদ্দিকী নাজমুলের নামে মামলা অনুমোদন

বিশ্বজিৎ হত্যা মামলার আপিল শুনানি ৮ ডিসেম্বর

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা লেলিন গ্রেপ্তার

অর্থ পাচার: গ্লোবালটেলের চেয়ারম্যান মহিউদ্দিন ও এমডি অভিউরের ২২ বছরের কারাদণ্ড