হোম > অপরাধ > ঢাকা

পাংশায় শিক্ষার্থীর স্কুলব্যাগ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় একটি বিদেশি রিভলবার ও তিনটি গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা-পুলিশ। গতকাল বুধবার রাত সোয়া ১০ টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রাম তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের আকু মিয়ার ছেলে রাসেল মিয়া (১৯) ও একই গ্রামের বাচ্চু শেখের ছেলে অভি শেখ (১৭)। রাসেল মিয়া এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানায় পুলিশ।

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রাসেল মিয়ার বসত ঘরের মধ্যে অবৈধ অস্ত্র-গুলি আছে। ওই সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেল মিয়া পালানোর চেষ্টা করেন। পালানোর চেষ্টাকালে তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁর স্কুল ব্যাগ থেকে একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় অভি শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় আজ বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয় এবং আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলে পুলিশের এই কর্মকর্তা জানান। 

ঢাকায় ঘাটতি ২ হাজার পুলিশ

আইন সংশোধনের পরই দুদকে নতুন কমিশন

শাহ আলী মাজারে হামলার ঘটনায় ভুক্তভোগী নারীর মামলা, গ্রেপ্তার ২

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

সাভারে স্থানান্তরের পর ট্যানারি শিল্প খাত অবহেলার শিকার হয়েছে: শিল্পমন্ত্রী

সড়ক নিরাপত্তায় প্রয়োজন একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত আইনি কাঠামো

ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি জাকসুর

বুড়িগঙ্গা থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

অনলাইন জুয়ায় অর্থ পাচার: পাঁচ চীনা নাগরিক আবার রিমান্ডে, ৪ জন কারাগারে

বাড্ডায় এসি লাগাতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু