হোম > অপরাধ > ঢাকা

ছিনতাইয়ের প্রস্তুতিকালে মিরপুর থেকে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৯ মার্চ) রাতে মিরপুর মডেল থানার সনি সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩টি ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন মো. বিপ্লব (২৬), মো. আলী হোসেন (৩৫) এবং মো. জুয়েল (২৬)।  

আজ সোমবার মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এই তথ্য নিশ্চিত করেছেন।

মহসীন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার তিনজন চিহ্নিত ছিনতাইকারী। তাঁরা রাতে নির্জন কোনো স্থানে অবস্থান করেন। এরপর একা কোনো পথচারী দেখলে অস্ত্রের মুখে সব ছিনিয়ে নেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সনি সিনেমা হলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় এবং ছোরা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার বিপ্লবের বিরুদ্ধে ৩টি এবং আলী হোসেনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এছাড়া তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের লাশ আসছে কাল

৭ দিনের মধ্যে সরাতে হবে অবৈধ নাইট কোচ কাউন্টার

তোফাজ্জল হত্যা: আত্মসমর্পণের পর চার্জশিটভুক্ত দুই আসামির জামিন

প্রধান শিক্ষককে চড়থাপ্পড় মেরে পদত্যাগপত্রে সই, মামলা

প্রশ্নপত্র ফাঁসের সেই আবেদ আলীর বিও হিসাব জব্দের নির্দেশ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইটিসি চালু: প্রতি যানবাহনে লাগবে ডিভাইস, দাম কত–যেভাবে মিলবে

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি নেতা ইমান উল্লাহ গ্রেপ্তার

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আরেক মামলায় গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ডে

নগরবাসীর ভোগান্তি নিরসনে ডিএসসিসির প্রশাসকের সঙ্গে দুই এমপির মতবিনিময়

জুরাইন-দোলাইরপাড় এলাকায় উচ্ছেদ অভিযান, মামলা ও জরিমানা