হোম > বিনোদন > সিনেমা

হলের আগেই ওটিটিতে অনুদানের সিনেমা ‘জলরঙ’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘জল রঙ’ সিনেমার দৃশ্য; ছবি: সংগৃহীত

২০২০-২১ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় ‘জলরঙ’। মানব পাচারের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন কবিরুল ইসলাম রানা। ২০২৩ সালে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলেও মুক্তির কোনো খবর পাওয়া যাচ্ছিল না সিনেমাটির। অবশেষে প্রায় দুই বছর পর মুক্তি পাচ্ছে জলরঙ। তবে প্রেক্ষাগৃহে নয়, ওটিটিতে। সিনেমার ট্রেলার প্রকাশ করে আইস্ক্রিন জানিয়েছে, ঈদের দ্বিতীয় দিন থেকে এই প্ল্যাটফর্মে দেখা যাবে জলরঙ।

জলরঙ মুক্তি প্রসঙ্গে নির্মাতা কবিরুল ইসলাম রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জলরঙ মুক্তির বিষয়ে কিছু জানেন না তিনি। সিনেমার ট্রেলার প্রকাশের কথা জানালে নির্মাতা কবিরুল ইসলাম রানা বলেন, ‘আইস্ক্রিনের সঙ্গে প্রযোজকের চুক্তি হয়েছে। কিন্তু প্রেক্ষাগৃহের পরই ওটিটিতে মুক্তি পাবে।’ এ সময় তিনি আরও বলেন, ‘সিনেমা হলের আগে ওটিটিতে সিনেমাটি মুক্তি পাওয়া কথা না।’

নির্মাতা মুক্তির বিষয়টি পরিষ্কার না করলেও আইস্ক্রিন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ৮ জুন ঈদের দ্বিতীয় দিন মুক্তি পাবে জলরঙ।

জলরঙ প্রযোজনা করেছেন দেলোয়ার হোসেন দিলু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, শহীদুজ্জামান সেলিম, উষ্ণ হক, মাসুম আজিজ, ফারজানা সুমি, ফারজানা রিক্তা, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, জয়রাজ, এলিনা শাম্মি, খালেদা আক্তার কল্পনা, রাশেদা চৌধুরী প্রমুখ।

ওটিটিতে জলরঙ মুক্তির ঘোষণা এলেও চোখে পড়েনি সিনেমার প্রচার। শুটিং শেষে জলরঙ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও সিনেমা মুক্তির বিষয়ে অভিনয়শিল্পীরা একেবারেই নীরব। এমনকি সোশ্যাল মিডিয়ায়ও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ধরনের প্রচার বা পোস্ট দেখা যায়নি।

বিনা মূল্যে দেখা যাবে প্রীতম-জেফারের ওয়েব ফিল্ম

ঈদে ‘রইদ’ মুক্তির ঘোষণা, নতুন গান প্রকাশ

মস্কো থেকে যাত্রা শুরু হচ্ছে ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমার

‘অতল’ নিয়ে মস্কো চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন যুবরাজ শামীম

শুভশ্রী ও অনির্বাণকে নিয়ে পরিচালনায় আসছেন দেব

শাকিব খানের আইডিয়ায় নির্মিত হচ্ছে ‘রকস্টার’

কলকাতার আরও এক সিনেমায় চঞ্চল চৌধুরী

কান উৎসবের লাইনআপ ঘোষণা, এবার স্বাধীন ধারার নির্মাতাদের প্রাধান্য

শুরু হচ্ছে আমীরুল আরহাম ডকুমেন্টারি ফিল্ম রেট্রোস্পেকটিভ

কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার, প্রযোজনা প্রতিষ্ঠানকে বয়কট