হোম > অপরাধ > চট্টগ্রাম

গাঁজা ও ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকা থেকে কাজল ওরফে মর্জিনা (২৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ জুন) রাতে থানার মাস্টার লেন ঝিলপাড় এলাকায় বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁর খাটের নিচে তল্লাশি করে ১৪ কেজি গাঁজা এবং ১ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার এবং ইয়াবার মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) খাজা এনাম এলাহী বলেন, ‘মাদক বিক্রির সংবাদ পেয়ে সোমবার রাতে এক নারীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁর স্বামী জাবেদ হোসেন ওরফে লিটন (৩৫) পালিয়ে যান। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই নারীকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া অভিযুক্তের পলাতক স্বামীকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

বিএনপি নেতা মীর নাছিরের মামলায় চিন্ময় দাসের জামিন

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

দুদকের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের কারাদণ্ড

থানা থেকে লুটের অস্ত্র ৫০ হাজারে বিক্রি, গ্রেপ্তার ১

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

আ.লীগ নেতা শামীম হত্যা মামলার আসামি রাঙ্গুনিয়ায় গ্রেপ্তার

মিরসরাইয়ে প্রকাশ্যে হরিণ জবাই, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র সমালোচনা

ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৩ জাহাজ

বিমানবন্দরে সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রামে সাবেক মেয়রের বাড়িতে গিয়ে ছাত্রদল-যুবদলের তোপের মুখে হাসনাত আব্দুল্লাহ