হোম > অপরাধ > চট্টগ্রাম

কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৫, অধরা প্রধান আসামি

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেন ট্যুরিস্ট পুলিশের এসপি জিললুর রহমান। 

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান জানান, তাদের আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে এ ঘটনার প্রধান আসামি আশিকুল ইসলাম এখনো অধরা রয়েছেন। 

পুলিশ সুপার বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য আজ বেলা ১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। সেখানে তাদের বিষয়ে বিস্তারিত জানানো হবে। 

গত বুধবার রাতে এই আশিকুলের নেতৃত্বে ওই নারীকে তুলে নিয়ে দুই দফা ধর্ষণ করা হয়। ঘটনার পর চারজনের নাম উল্লেখ ও তিনজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন ভুক্তভোগী নারীর স্বামী। আসামিদের মধ্যে ঘটনার দিন জিয়া গেস্ট ইনের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটনকে আটক করেছিল র‍্যাব। আটক পাঁচজনের মধ্যে আসামিরা আছেন কি না, তা জানা যাবে বেলা ১টায়। 

শাহ আমানত বিমানবন্দর: ৬৩৫ নিরাপত্তাকর্মীর পরও থামছে না চুরি

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনে হত্যার অভিযোগ, স্বামীসহ আটক ২

চাঁদপুরে মা-বাবাকে ভরণপোষণ না দিয়ে নির্যাতন, ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লরিচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যু: ৭ ঘণ্টা পর মহাসড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের

‘আর ঝিরে আই শোকেসে সাজায় রাখমু’—হাসপাতালের বারান্দায় মাইশার মায়ের আহাজারি

শিক্ষার্থী নিহতের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার ছাড়াল যানজট

চুয়েটে শিক্ষার্থীরা ক্লাসে, ভিসি ঢাকায়, রুটিন দায়িত্ব নিচ্ছেন না কেউ

সীতাকুণ্ডে লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, মহাসড়ক-রেললাইন অবরোধ

পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে প্রাণ গেল ছুরিকাঘাতে

কালুরঘাট থেকে চৌধুরীহাট: বালুর দেড় শতাধিক অবৈধ স্পট