হোম > অপরাধ > চট্টগ্রাম

মিতু হত্যা মামলায় সাকুর জামিন নামঞ্জুর

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

পুলিশের সাবেক এসপি বাবুলের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় আদালত সাইদুল ইসলাম সিকদার ওরফে সাকুর জামিন নামঞ্জুর করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ আদেশ দেন। 

মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, `রাষ্ট্রপক্ষে আসামির জামিনের বিরোধিতা করেছি। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছেন।' 

সাইদুল হলেন মিতু হত্যা মামলার আরেক অভিযুক্ত নিখোঁজ কামরুল সিকদার ওরফে মুছার বড় ভাই। বাবুলের দায়ের করা মামলায় তিনি উচ্চ আদালতের জামিনে ছিলেন। মিতু হত্যার ঘটনায় বাবুলের শ্বশুরের করা মামলায় গ্রেপ্তার হয়ে এ বছরের ১৭ মে থেকে কারাগারে আছেন। এ মামলায় ১৬ আগস্ট ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় মহানগর দায়রা আদালতে জামিনের আবেদন করেন। 

২০১৬ সালের ৫ জুন সকাল সোয়া ৭টায় নগরীর জিইসি মোড়ে মিতু খুন হন। তিনি ছেলেকে স্কুলবাসে তুলে দিতে জিইসি মোড় যাচ্ছিলেন। সে সময় মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত মিতুকে ঘিরে ধরে গুলি করে। এরপর কুপিয়ে মিতুর মৃত্যু নিশ্চিত করে। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। ওই সময় বাবুল আক্তার পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে পুলিশ সদর দপ্তরে ঢাকায় অবস্থান করছিলেন।

তার আগে তিনি চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনারের দায়িত্বে ছিলেন। হত্যাকাণ্ডের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ বছরের ১২ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। একই দিন পাঁচলাইশ থানায় বাবুল আক্তারের শ্বশুর বাবুলসহ আটজনের বিরুদ্ধে মিতু হত্যার অভিযোগে মামলা করেন। মামলায় বাবুল আক্তার ১৭ মে থেকে কারাগারে রয়েছেন।  

ফুটবল ম্যাচ জিতে উল্লাস, লোহার গোলপোস্টের চাপায় যুবকের মৃত্যু

১৭ বছরের পদোন্নতির জট কাটল চট্টগ্রাম ওয়াসায়, পদোন্নতি পেলেন ২৪২ কর্মকর্তা-কর্মচারী

পটিয়ায় দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

নবগঠিত উপজেলা নিয়ে ফটিকছড়িতে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে ফেনী-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী-শাশুড়ি-ননদ কারাগারে, সঙ্গে গেল দুই শিশুসন্তান

এবার চট্টগ্রামে মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রামে পরিত্যক্ত বাড়িতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামে ফিশিং জাহাজে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধের ঘটনায় ৮০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

সাতকানিয়ায় গোলবার পড়ে আহত স্কুলছাত্রের মৃত্যু