হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ভোটকেন্দ্রে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের একটি কেন্দ্রে ভোট দিতে এসে অসুস্থ হয়ে মনু মিয়া নামের ৬২ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৩৫ মিনিটে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এটি চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের বাগমনিরাম ওয়ার্ডের একটি কেন্দ্র।

মৃত মনু মিয়া নগরের ব্যাটারিগলির মধুবন গলির বাসিন্দা। তিনি নগরের একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মীর কাজ করতেন।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, ওই ব্যক্তি ভোট দিতে এসে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মনু মিয়ার ছেলে শাকিল বলেন,‘বাবা সকালে ভোট দিতে কাজীর দেউড়ি বালক স্কুলে যান। তিনি ভোট দেওয়ার জন্য লাইনেও দাঁড়ান। কিন্তু ভোটকক্ষে প্রবেশের আগে তিনি দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যান। তাঁকে দ্রুত বেসরকারি ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

কর্ণফুলী টানেল: ভোটের দায়িত্ব শেষে ফেরার পথে প্রাণ হারালেন আনসার সদস্য

চট্টগ্রামে ১৬ আসনের ১৪টিতেই ধানের শীষের নিরঙ্কুশ বিজয়

চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১৪টিতে এগিয়ে ধানের শীষ, দুটিতে জামায়াত জোট

চট্টগ্রামের ১৬ আসন: আংশিক ফলাফলে ৮টিতে বিএনপি, ২টিতে জামায়াত এগিয়ে

নোয়াখালী-৬: হাতিয়ায় হান্নান মাসউদ এগিয়ে

ভোটের আগের দিন মুহুর্মুহু গুলি: ‘রক্তাক্ত’ রাউজানে শান্তিপূর্ণ ভোট

ইসলামী ফ্রন্ট প্রার্থীর সমর্থকদের ওপর বিএনপির হামলা, এজেন্টসহ আহত ৬

হাসপাতালের বেডে শুয়ে ভোটকেন্দ্রে আহত যুবদল নেতা

ফলাফলের শিটে অগ্রিম স্বাক্ষর, প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

চট্টগ্রামে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার