হোম > অপরাধ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধি, চৌদ্দগ্রাম

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার সোমবার(৫ এপ্রিল) ভোর রাতে তাদেরকে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন,   কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার শ্রীগাংতা গ্রামের মোঃ ফুল মিয়ার ছেলে মোঃ জসীম উদ্দীন (৪২) এবং চট্টগ্রাম জেলার  সীতাকুণ্ড থানার ইমাম নগর গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে মোঃ নুরুল কাদের (২৬)।

র‍্যাব ১১-এর পক্ষ থেকে বলা হয়,   গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন লাটিমী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তারা।  এই সময় একটি ব্যক্তিগত গাড়ি থেকে   ৪০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে গাড়ি,  মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়েছে বলেও র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে।

 র‍্যাব ১১-এর উপপরিচালক তালুকদার নাজমুছ সাকিব জানান, আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও  জানান তিনি।

মিরসরাইয়ে বলীখেলায় মানুষের ঢল, উপকূলে ফিরল গ্রামীণ ঐতিহ্যের আমেজ

কর্ণফুলীর বড় উঠানে ছিনতাইকারীকে গণপিটুনি, মোটরসাইকেলে আগুন

সড়কজুড়ে চাঁদার হাট, ২ লাখে ‘ম্যানেজ’ ওসি

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ২৮ জন ভর্তি

মালয়েশিয়া থেকে নিয়ে আসা ৩৪ হাজার টন ডিজেল খালাস শুরু

বাহরাইনে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত তারেকের দাফন চট্টগ্রামে সম্পন্ন

ডিজেল ও গ্যাস সিলিন্ডার মিয়ানমারে পাচারকালে রোহিঙ্গাসহ আটক ১২

সন্ত্রাসী সাজ্জাদ আলীর সহযোগী সাদ্দাম জঙ্গল সলিমপুরে গ্রেপ্তার

চট্টগ্রামে জ্বালানি তেলের চারটি ড্রাম জব্দ, আটক ১

ঘাটে ফেরি নেই, তবু এগোচ্ছিল নদীতে তলিয়ে যাওয়া ট্রাকটি