হোম > অপরাধ > চট্টগ্রাম

বরকলে দুর্বৃত্তের গুলিতে কৃষক নিহত

বরকল (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির বরকলে দুর্বৃত্তের গুলিতে এক পাহাড়ি কৃষক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শিলছড়ি গ্রামে নিজ বাড়িতে লক্ষ্মী চন্দ্র চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। 

জানা গেছে, লক্ষ্মী চন্দ্র চাকমা (৪৫) ললিত চন্দ্র চাকমার ছেলে। 

সুবলং ৭ নম্বর ইউপি মেম্বার রিটেশ চাকমা জানান, রাত পৌনে ৯টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ললিত চন্দ্র চাকমা একজন সাধারণ কৃষক। তাঁর পরিবারে স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি ১০-১২ বছর আগে ইউপিডিএফ দলে পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মী চন্দ্র চাকমা রাতের ভাত খাওয়ার পর বাড়ির আঙিনায় চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম নেওয়ার মুহূর্তে দুর্বৃত্তরা এসে তাঁকে গুলি করে। এ সময় তাঁর মৃত্যু নিশ্চিত হলে তাঁরা সেখান থেকে পালিয়ে যায়। 
 
সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমি নিশ্চিত নই। তবে নিহত ব্যক্তি একজন সাধারণ মানুষ। চাষাবাদ করে ঘর-সংসার চালাত। এ রকম ঘটনা খুবই দুঃখজনক।’ 

এ ঘটনার ব্যাপারে বরকল থানার ওসি মো. নাছির উদ্দিন বলেন, ‘ঘটনার তদন্তে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। পরে ঘটনার ব্যাপারে বিস্তারিত জানানো হবে।’

চট্টগ্রামে কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু

ফটিকছড়ি উত্তরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

দেশে ফ্যাসিবাদী হাসিনার রাজনীতির সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক

বাঁশখালির বন্যাদুর্গতদের পাশে পার্কভিউ হসপিটাল

বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক

ফটিকছড়িতে চলছে হরতাল, অতিরিক্ত পুলিশ মোতায়েন

চট্টগ্রামে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে বন্যাকবলিতদের জন্য জ্বালানি সংস্থাগুলোর দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ

আপদে-বিপদে, দুর্গত সময়ে আমরা আপনাদের পাশে থাকব: ত্রাণমন্ত্রী

ফটিকছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল