হোম > অপরাধ > চট্টগ্রাম

কুবিতে ‘তুমি’ বলায় ছাত্রলীগ নেতার মারধরের ঘটনায় তদন্ত কমিটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আনিছুর রহমানকে ছাত্রলীগের নেতা ওয়াকিল আহমেদের মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী। 

এই তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম আকন্দ। কমিটির বাকি সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম। 

তদন্ত কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম আকন্দ বলেন, ‘আমরা এখনো তদন্ত শুরু করিনি, আগামী সপ্তাহে বসব, দ্রুত রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা করব।’ 

উল্লেখ্য, গত ২১ মার্চ সন্ধ্যায় ‘তুমি’ বলে সম্বোধন করার জেরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ওয়াকিল আহমেদ মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আনিছুর রহমানকে মারধর করেন।

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২