হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছুরিকাঘাতে আহত অটোরিকশার চালকের মৃত্যু, গ্রেপ্তার ১

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি  

মাহবুব আলম

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছুরিকাঘাতে আহত সিএনজিচালিত অটোরিকশার চালক মাহবুব আলম (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

আজ সোমবার মাহবুব আলমের লাশ তাঁর গ্রামের বাড়ি পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের চাটরা গ্রামে নিয়ে আসেন স্বজনেরা। তিনি ওই এলাকার এজাহার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে মাহবুব আলমের সঙ্গে একই এলাকার সরাফত আলীর ছেলে নূর মোহাম্মদের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মাহবুব আলমকে ছুরিকাঘাত করেন নূর মোহাম্মদ। ঘটনার পর স্থানীয় লোকজন মাহবুব আলমকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি মারা যান।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ইমরুল জানান, ছুরিকাঘাতের ঘটনার দিনই থানায় মামলা হয়েছে। মামলার একমাত্র আসামি নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। মাহবুব আলমের মৃত্যু হওয়ায় সেটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে।

চট্টগ্রামে তেল মজুতবিরোধী অভিযান: ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার

সীতাকুণ্ডে অবৈধ কালো তেলের ডিপোতে মিলল ২৫ হাজার লিটার ডিজেল

চবির পরীক্ষা সূচিতে ‘হাসিনার... দেশ’ স্লোগান, সমালোচনা

স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে

নাইক্ষ্যংছড়িতে কৃষককে অপহরণ

প্রথম দিনেই ৪০ স্কুলের শিক্ষার্থীরা খাবার পায়নি

চট্টগ্রামে ইস্পাহানী বস্তিতে আগুন, ৩০ পরিবারের সব পুড়ে ছাই

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দল ছাড়ার ঘোষণা আ.লীগ নেতার, ‘সুবিধাবাদী’ বললেন নেতা-কর্মীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টরের পদত্যাগ

মোংলা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল, ডিপো ম্যানেজার বরখাস্ত