হোম > অপরাধ > চট্টগ্রাম

বুড়িচংয়ে যুবককে পিটিয়ে হত্যা, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে অটোরিকশা থেকে চাঁদা তোলার দ্বন্দ্বে আবুল কাশেম নামে এক যুবক হত্যার ঘটনায় আজ রোববার উপজেলার নিমসার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ করেন এলাকাবাসী। এ সময় নিহতের স্বজন ও এলাকাবাসী হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি দাবি করেন।

মহাসড়কে বিক্ষোভের খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে আসে। পরে বিচারের আশ্বাস দিলে তিন ঘণ্টার পর অবরোধ তুলে নেন স্থানীয়রা।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে গাড়ি চলাচলের ব্যবস্থা স্বাভাবিক করে দিই। যুবক হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। ন্যায়-বিচার পেতে আমার সর্বাধিক সহযোগিতা করব এবং হত্যাকাণ্ডের সঙ্গের জড়িত আসামিদের ধরতে পুলিশ মাঠে রয়েছে।’ 

উল্লেখ্য, শনিবার উপজেলার নিমসার বাজারে সিএনজি স্টেশনের জিপির (চাঁদা) টাকা তোলার দ্বন্দ্বে আবুল কাসেম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহতের বড় ভাইকেও পিটিয়ে আহত করেছে হামলাকারীরা।

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদলকর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২