হোম > অপরাধ > চট্টগ্রাম

স্কুলছাত্রীর ধারালো বস্তুর আঘাতে আরেক ছাত্রী জখম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

স্কুলে কথা কাটাকাটির জেরে এক ছাত্রীর ধারালো অস্ত্রের আঘাতে আরেক ছাত্রী আহত হয়েছে। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন ওয়্যারলেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুলটির ৮ম ও ৯ম শ্রেণির দুই ছাত্রীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে মাফ চাওয়ার কথা বলে আবারও বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে ৮ম শ্রেণির ছাত্রী ৯ম শ্রেণির ছাত্রীকে ধারালো কোনো বস্তু দিয়ে কপালে আঘাত করে। মেয়েটির কপালে দুটি সেলাই লেগেছে।’ 

সন্তোষ চাকমা বলেন, ‘ঘটনার পর বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, স্থানীয় কাউন্সিলরসহ বিষয়টি সমাধানের দায়িত্ব নিয়েছেন। এরই মধ্যে অভিযুক্ত ছাত্রীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। আহত ছাত্রী বাসায় আছে।’

বিএনপি নেতা মীর নাছিরের মামলায় চিন্ময় দাসের জামিন

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

দুদকের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের কারাদণ্ড

থানা থেকে লুটের অস্ত্র ৫০ হাজারে বিক্রি, গ্রেপ্তার ১

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

আ.লীগ নেতা শামীম হত্যা মামলার আসামি রাঙ্গুনিয়ায় গ্রেপ্তার

মিরসরাইয়ে প্রকাশ্যে হরিণ জবাই, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র সমালোচনা

ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৩ জাহাজ

বিমানবন্দরে সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রামে সাবেক মেয়রের বাড়িতে গিয়ে ছাত্রদল-যুবদলের তোপের মুখে হাসনাত আব্দুল্লাহ