হোম > অপরাধ > চট্টগ্রাম

মুহিবুল্লাহ হত্যা মামলা: আদালতে সাক্ষীকে গলা কেটে হত্যার হুমকি

কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় আদালতে সাক্ষ্য গ্রহণের সময় একজন সাক্ষীকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছেন এক আসামি। আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুনের আদালতে এ ঘটনা ঘটে।  বিষয়টি আমলে নিয়ে আসামি ও তাঁর আইনজীবীকে সতর্ক করেছেন আদালত। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে জানতে চাইলে ফরিদুল আলম বলেন, ‘হামিদ মাঝি ও নুরে আলম আজ আদালতে সাক্ষ্য দিয়েছেন। নুরে আলম যখন সাক্ষ্য দিতে প্রস্তুতি নিচ্ছিলেন, তখন এক আসামি তাঁকে গলা কেটে হত্যা করার হুমকি দেন। আইনি জটিলতার কারণে আসামির নাম প্রকাশ করতে পারছি না। তবে বিচারক বিষয়টি আমলে নিয়ে আসামি ও তাঁর আইনজীবীকে সতর্ক করেছেন।’

এ নিয়ে গত দুদিনে এই মামলায় তিনজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিলেন। গতকাল সোমবার এই মামলার বাদী ও এক নম্বর সাক্ষী নিহত মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবউল্লাহ সাক্ষ্য দিয়েছিলেন। 

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মোহাম্মদ মুহিবুল্লাহ ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালংয়ে নিজ সংগঠনের কার্যালয়ে মুখোশধারী বন্দুকদারিদের গুলিতে নিহত হন। এর পর দিন তাঁর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। 

দীর্ঘ সাড়ে আট মাস তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ও উখিয়া থানার সাবেক পরিদর্শক (তদন্ত) গাজী সালাহ উদ্দীন ২৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এতে সাতজনের নাম ঠিকানা সঠিক পাওয়া যায়নি উল্লেখ করে তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন জানান তদন্ত  কর্মকর্তা। এ ছাড়া  অভিযোগপত্রে ৩৮ জন সাক্ষী করা হয়েছে। আদালত শুনানি শেষে গত ১১ সেপ্টেম্বর ২৯ জন আসামির বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করেন। 

বর্তমানে মুহিবুল্লাহর পরিবারের ২৫ জন সদস্য কানাডায় বাস করছেন। দুই দফায় তাঁরা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সহায়তায় রোহিঙ্গা ক্যাম্প থেকে কানাডা পাড়ি জমান।

সীতাকুণ্ডে পাহাড় কাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চালডাল ডটকমে আন্দোলনে নেতৃত্ব দেওয়া কর্মী ছাঁটাই, প্রতিবাদে কর্মবিরতি

বগুড়ায় যুবককে হত্যা: চট্টগ্রাম থেকে পাঁচ আসামি গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে খালে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে হানিফ পরিবহনের বাস থেকে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার

চট্টগ্রামের কুদালা খালে বিষ প্রয়োগে দেশি মাছ নিধনের অভিযোগ

সৌদি আরবে বুলডোজার দুর্ঘটনায় আহত প্রবাসীর মৃত্যু

চন্দনাইশে কর্নেল অলি আহমদের আগমনকে কেন্দ্র করে বিএনপির বিক্ষোভ

সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযান, অবৈধভাবে বালু তোলায় দেড় লাখ টাকা জরিমানা

বোয়ালখালীর ভাণ্ডালজুড়ি খালে নারীর লাশ