হোম > অপরাধ > চট্টগ্রাম

চট্টগ্রাম পূজামণ্ডপে হামলার অভিযোগে নূরের সংগঠনের নেতাসহ ১০ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের জে এম সেন হল পূজামণ্ডপে হামলা চেষ্টার ঘটনায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন যুব অধিকার পরিষদের তিন নেতা ও ছাত্র অধিকার পরিষদের একজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রাতভর নগরী ও নগরীর বাইরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো. নাছির (২৫), সদস্যসচিব মিজানুর রহমান (৩৭), বায়েজিদ থানা শাখার আহ্বায়ক মো. রাসেল (২৬) ও ইয়ার মোহাম্মদ (১৮), ছাত্র অধিকার পরিষদের নেতা মো. ইমন (২১), মো. মিজান (১৮), গিয়াস উদ্দিন, ইয়াসিন আরাফাত (১৯), হাবিবুল্লাহ মিজান (২১), ইমরান হোসেন। 

কোতোয়ালি থানার ওসি মো. নেজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সিসিটিভি ফুটেজ দেখে তাঁদের শনাক্ত করা হয়েছে। পূজামণ্ডপে হামলার আগের দিন যুব অধিকার পরিষদ চকবাজারে একটি গোপন বৈঠক করেছিল। এ বৈঠক থেকে হামলার পরিকল্পনা করা হয়েছে। 

ওসি বলেন, যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো. নাছিরকে (২৫) সাতকানিয়া উপজেলার কেরানীহাট থেকে, বাকিদের চকবাজার, ষোলোশহর ও বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

গত ১৫ অক্টোবর বিজয়া দশমীর দিনে জে এম সেন হল পূজামণ্ডপে হামলার চেষ্টায় এ পর্যন্ত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন। 

পুলিশ জানায়, 'হামলার মূল পরিকল্পনায় ছিলেন যুব অধিকার পরিষদের নেতা নাছির, মিজানুর ও রাসেল। তাঁদের পরিকল্পনাতেই জুমার নামাজ শেষে তাৎক্ষণিক মিছিল ও সমাবেশ করা হয়। পরে সেই মিছিল থেকে হামলা চালানো হয়।' 

কাস্টমস সার্ভার হ্যাক করে মদ-সিগারেট খালাসচেষ্টা: নেপালে পালানোর সময় হ্যাকার গ্রেপ্তার

চট্টগ্রামে গ্যারেজে ঢুকে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৭

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় বাসের ধাক্কা, চালক নিহত

মিরসরাইয়ের কামাল: ব্যবহার করেন ভারতীয় সিম, বিয়েও সেখানে, পেশা চোরাচালান

ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী ও এমপিসহ নেতা-কর্মীরা

চট্টগ্রামে কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু

ফটিকছড়ি উত্তরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

দেশে ফ্যাসিবাদী হাসিনার রাজনীতির সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক

বাঁশখালির বন্যাদুর্গতদের পাশে পার্কভিউ হসপিটাল

বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক