হোম > অপরাধ > চট্টগ্রাম

বিয়ের ৪ মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত লাশ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় বিয়ের চার মাসের মাথায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মৃত মেহেরো আফরিন মাহিয়া (১৮) উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী হাবিবুল হকের স্ত্রী। 

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মামুন ভূঁইয়া জানান, গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

আজকের পত্রিকাকে তিনি বলেন, জানালা দিয়ে মাহিয়ার ঝুলন্ত লাশ দেখতে পান তাঁর শ্বশুর আবদুল আলিম। তখন তিনি সবাইকে ডাকাডাকি করেন এবং পুলিশকে খবর দেন। 

স্থানীয়রা জানান, গত বছরের সেপ্টেম্বরে পটিয়া পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর গোবীন্দরখীল এলাকার নজির আহম্মদ সওদাগর বাড়ির লোকমান হায়দারের মেজ মেয়ে মাহিয়ার সঙ্গে একই উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবদুল আলিমের ছেলে প্রবাসী হাবিবুল হকের বিয়ে হয়।

তাঁরা আরও জানান, আবদুল আলিম ও তাঁর ছেলেরা আলাদা আলাদা থাকেন। একই বাড়িতে থাকলেও তাঁদের মধ্যে পারিবারিক সম্পর্ক গভীর নয়। ঘটনার বিষয়ে কেউ মুখ খুলছেন না।

মাহিয়ার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। 

মৃতের ছোট বোন সায়মা আকতার আজ বুধবার সকালে আজকের পত্রিকাকে বলেন, তাঁর বোনের এভাবে মৃত্যু কেন হলো, তা তাঁরা বুঝতে পারছেন না। লাশ নেওয়ার জন্য তাঁরা মর্গে অপেক্ষা করছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সীতাকুণ্ডে যুবদল কর্মী বাপ্পি হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, আগ্নেয়াস্ত্র উদ্ধার

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েটের শিক্ষার্থীরা

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি