হোম > অপরাধ > চট্টগ্রাম

কক্সবাজার শহরে কাউন্সিলর পুত্র খুন

প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজার শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সেজান (২০) নামের এক যুবক খুন হয়েছেন। আজ সোমবার দুপুরে শহরের বৈদ্যঘোনা বৌদ্ধ মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। 
 
নিহত সেজান কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর নূর মোহাম্মদ মাঝুর ছেলে। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যক্ষদর্শী খোরশেদ আলমকে আটক করেছে। 
 
প্রত্যক্ষদর্শী খোরশেদের দেওয়া বিবৃতি থেকে পুলিশ জানায়, সেজানের সঙ্গে চার যুবকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের একজন সেজানকে পেটে ছুরিকাঘাত করে। এতে সেজান গুরুতর জখম হলে তাকে হাসপাতালে নিয়ে আসে খোরশেদ। সদর হাসপাতালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। এ সময় চারজনের মধ্যে তিনজনকে খোরশেদ চেনেন বলে জানান। যে ছুরিকাঘাত করেছে তাঁকে তিনি চিনতে পারেননি। 
 
সেজানের মামা হেলাল উদ্দিন জানান, শুনেছি অভি, শাহীন, তাহের ও রাজু নামের চারজন মিলে সেজানকে খুন করেছে। কি কারণে খুন হয়েছে তা বলতে পারছি না। 
 
সেজানের বাবা নূর মোহাম্মদ মাঝু জানান, কি কারণে তাঁর ছেলেকে খুন করা হয়েছে তা তিনি বুঝে উঠতে পারছেন না। 
 
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কী কারণে খুনের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা