হোম > অপরাধ > চট্টগ্রাম

স্বামীকে হত্যার ৩০ বছর পর স্ত্রীর যাবজ্জীবন

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে স্বামীকে হত্যার দায়ে হাসিনা বেগম (৫৬) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় দেন। 

আদালত ও মামলার নথি সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালের ২৭ মার্চ নিজ বাড়িতে খুন হন কোরবান আলী। পর দিন ২৮ মার্চ সকালে নিহতের চাচাতো ভাই এরশাদ মিঞা বাদী হয়ে আলীকদম থানায় মামলা করেন। সেই মামলায় দীর্ঘ ৩০ বছর পর স্বামীকে হত্যার দায়ে হাসিনা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক।   

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ইকবাল করিম এবং আসামিপক্ষের আইনজীবী কৌশিক দত্ত শুনানিতে অংশ নেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইকবাল করিম জানান, দীর্ঘ শুনানির পর আদালত হাসিনা বেগমের বিরুদ্ধে এ রায় দেন। এ ছাড়াও তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা