হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবলীগ ক্যাডার টেডি দিদার খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দিদারুল আলম ওরফে টেডি দিদার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পাহাড়তলীতে যুবলীগের ক্যাডার দিদারুল আলম ওরফে টেডি দিদারকে ডেকে নিয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর খুলশী আমবাগান আনসার ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। আজ শুক্রবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত দিদারুল আলম নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার আজকের পত্রিকাকে বলেন, ‘খুলশী আনসার ক্লাবের সামনে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছিল। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে শুনেছি।’

ওসি আরও বলেন, নিহত ব্যক্তি পাহাড়তলী সরাইপাড়া এলাকার হলেও ঘটনাটি খুলশী থানাধীন আনসার ক্লাবের সামনে ঘটেছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানা বিস্তারিত বলতে পারবে।

অপর দিকে খুলশী থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে নগরীর সরাইপাড়া বাসা থেকে টেডি দিদারকে ডেকে নিয়ে যান কয়েকজন যুবক। পরে তাঁকে বাজারের সামনে পেটাতে পেটাতে আমবাগান এলাকার দিকে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৭ জানুয়ারি নগরীর পাহাড়তলী বাজারে প্রকাশ্যে গণপিটুনিতে ছাত্রলীগের কেন্দ্রীয় উপশিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক মহিউদ্দিন সোহেল হত্যা, ২০২২ সালে মো. ফরিদ নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে ও পিটিয়ে হত্যাসহ একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হলেন দিদারুল আলম ওরফে । রেলের জায়গা দখল, আধিপত্য ও চাঁদাবাজিকে কেন্দ্র করে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিজেকে যুবলীগ নেতা পরিচয় দেওয়া টেডি দিদার এসব হত্যা মামলায় পুলিশের হাতে একাধিকবার গ্রেপ্তারও হন। পরে আবার জামিনে বেরিয়ে পুনরায় চাঁদাবাজি ও দখলদারিতে যুক্ত হন।

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

ফটিকছড়িতে প্রধান শিক্ষক ও হিসাবরক্ষণ কর্মকর্তার হাতাহাতি

চট্টগ্রামের উপকূলে তরমুজ চাষ, ফলন প্রত্যাশার চেয়েও বেশি

চট্টগ্রাম প্রেসক্লাবের সমস্যা গঠনতান্ত্রিক উপায়েই সমাধান করা হবে: তথ্যমন্ত্রী

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের চেষ্টা, ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

চট্টগ্রামে শিশুকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত বাবু শেখের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

চট্টগ্রামের শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ৪৬ ফ্লাইট বাতিল

চবি সাংবাদিক সমিতির সভাপতি রুপক, সম্পাদক সোহেল

আমিরাতের বন্দরে আটকা ‘এমভি বাংলার জয়যাত্রা’, উৎকণ্ঠায় ৩১ নাবিকের পরিবার