হোম > অপরাধ > বরিশাল

কাঠালিয়ায় ইজিবাইকচালককে কুপিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কবির মোল্লা (৪৫) নামে এক ইজিবাইকচালককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় উভয় পক্ষের আরও চারজন আহত হয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করেছে।

আজ সোমবার বিকেলে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের মোলাখালীতে এ ঘটনা ঘটে।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিকেলে আলতাফ ও চাঁন মিয়া সঙ্গে কবির মোল্লার জমির বিরোধ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় কুপিয়ে কবির মোল্লাকে হত্যা করা হয়। সংঘর্ষে কবির মোল্লার ভাই গ্রাম পুলিশ বাবুল মোল্লা (৬০), স্ত্রী এমিলি বেগম (৫৫) আহত হন। অপরপক্ষের মো. আলতাফ ও তাঁর ছেলে মিরাজ আহত হয়।
 
গ্রাম পুলিশ বাবুল মোল্লাকে প্রথমে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ এ ঘটনায় মো. আলতাফ (৬২), তাঁর পুত্র মো. মিরাজ হোসেন (৩৫), কবির মোল্লার মেঝো ভাই চাঁন মিয়া মোল্লা (৫০), তাঁর ছেলে সাগর মোল্লাকে (২৫) আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বরিশাল জেলা আইনজীবী সমিতির বিএনপিপন্থী পূর্ণ প্যানেলের জয়

টিসিবির লাইনে দাঁড়ানো নিয়ে বাগ্‌বিতণ্ডা, যুবককে কুপিয়ে জখম

আগৈলঝাড়ায় এক দিনের ব্যবধানে এলপি গ্যাসের দাম বাড়ল ৪০০ টাকা

ইতালির স্বপ্নে লিবিয়ায় জিম্মি বরিশালের আগৈলঝাড়ার ৯ যুবক

মশা নিধনে উন্নত ওষুধ কেনার নির্দেশ বিসিসি প্রশাসকের

কালাবদর নদীতে কোস্ট গার্ডের অভিযানে জেলেদের হামলা

চরমোনাইয়ের মাহফিলে আমন্ত্রণ পায়নি জামায়াত

জমি নিয়ে বিরোধে হামলা: চিকিৎসাধীন কলেজছাত্রের মৃত্যু

বরিশালে মোটরসাইকেল চুরির অভিযোগে জেলা ছাত্রদল নেতা কারাগারে

শ্রমিক ছাঁটাই ও বেতনবৈষম্যের প্রতিবাদে ওষুধ কারখানায় কর্মবিরতি