হোম > অপরাধ > বরিশাল

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৩১ জেলে আটক

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৩১ জেলেকে আটক করা হয়েছে। এ সময় মাছ শিকারের কাজে ব্যবহৃত পাঁচটি নৌকা জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের আটক করা হয়। দুপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগমের কাছে আটক জেলেদের হাজির করা হয়। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ জেলেকে ৩ হাজার টাকা করে মোট ৮৪ হাজার টাকা জরিমানা করেন। অপ্রাপ্ত বয়স্ক তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আটক জেলেরা মনপুরা উপজেলার রামনেওয়াজ ও হাজিরহাট এলাকার বাসিন্দা। 

তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন আজকের পত্রিকাকে বলেন, উপজেলার মেঘনা নদীতে মার্চ-এপ্রিল দুই মাস মাছ শিকারে সরকারি নিষেধাজ্ঞা চলছে। এ নিষেধাজ্ঞা অমান্য করে কতিপয় জেলে মাছ শিকার করছেন। গোপন সংবাদে মাছ শিকারের বিষয়টি জানতে পেরে পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য অফিসের কর্মীরা যৌথ অভিযান চালিয়ে তজুমদ্দিন ও মনপুরা মেঘনা মোহনা থেকে ৩১ জন জেলেকে আটক করা হয়।

ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের

মুলাদীতে লঞ্চঘাটের টোলঘর থেকে ৫০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মোবাইল নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর, তদন্তে কমিটি

সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে

জেলেদের হামলায় বিপাকে প্রশাসন

বরিশালে কলেজশিক্ষককে ‘মব’ সৃষ্টি করে লাঞ্ছিতের অভিযোগ ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে

গৌরনদীতে বাসের নিচে ঢুকে পড়ল মোটরসাইকেল, নিহত যুবক

মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য