হোম > অপরাধ > বরিশাল

মুলাদিতে স্ত্রীর কথায় মায়ের মাথা ফাটানোর অভিযোগ

মুলাদি (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদিতে স্ত্রীর কথায় বারেক হাওলাদারের বিরুদ্ধে তাঁর মায়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের খালাসিরচর গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার শিকার রিজিয়া বেগম (৭০) বলেন, ‘দীর্ঘদিন ধরে পুত্রবধূ মঞ্জুয়ারা বেগম আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিল। এ জন্য বিভিন্ন সময় গালাগাল ও শারীরিক নির্যাতন করত। গতকাল মঙ্গলবার ঝগড়া হলে আমাকে দুই দফা মারধর করে। সন্ধ্যায় আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে। কিন্তু আমি বাড়ি ছেড়ে যেতে অস্বীকার করায় আবারও মারধর করে।’

রিজিয়া বেগম আরও বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে ছেলে বারেক বাড়ি ফিরলে পুত্রবধূ তার কাছে আমার বিরুদ্ধে নালিশ করে। পুত্রবধূর কথা শুনে ছেলে কাঠ দিয়ে পিটিয়ে আমার মাথা ফাটিয়ে দেয়। পরে লোকজন এসে আমাকে রাতেই হাসপাতালে ভর্তি করে।’

এ ব্যাপারে মঞ্জুয়ারা বেগম বলেন, ‘লাকড়ি নিয়ে কথা-কাটাকাটির জেরে শাশুড়ি দুপুরে ও বিকেলে অকথ্য ভাষায় গালাগাল করেন। সন্ধ্যায় স্বামী ফিরলে তাঁকে বিষয়টি জানাই। তিনি তাঁর মায়ের সঙ্গে এ বিষয়ে কথা বলেন এবং গালাগাল করতে নিষেধ করেন। মাথা ফাটানোর বিষয়টি আমার জানা নাই।’

এ বিষয়ে জানতে চাইলে মায়ের মাথা ফাটানোর কথা অস্বীকার করে বারেক হাওলাদার বলেন, ‘লাকড়ি নিয়ে ঝগড়া করার বিষয়ে মায়ের সঙ্গে কথা বলি এবং গালাগাল করতে নিষেধ করি। তখন পড়ে গিয়ে তাঁর মাথা ফেটে যায়।’

মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বলেন, ‘আহত বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উজিরপুরে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, মাইক্রোবাসসহ আটক ৯

জমি নিয়ে বিরোধ, চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৮ জনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নিখোঁজ যুবকের লাশ ৫ দিন পর বরিশালে উদ্ধার

ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু

সম্মেলনের আগে অডিটরিয়ামের ফ্যান চুরি, ভোগান্তিতে জামায়াতের নেতা-কর্মীরা

বরিশালে সেপটিক ট্যাংকে কাজ করার সময় ২ শ্রমিকের মৃত্যু

বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল

জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ

মুলাদীতে জেলে ও খেয়াযাত্রীদের ওপর বোমা হামলা, ‘বোমারু জামাল’ গ্রেপ্তার

অপহরণের ৬ মাস পর উদ্ধার স্কুলছাত্রী, গ্রেপ্তার ২