হোম > সারা দেশ > বরিশাল

গলায় রশি ও পেছনে হাত বাঁধা অবস্থায় জলাশয়ে মিলল মুদিদোকানির মরদেহ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মুদি দোকানির লাশ উদ্বার করা হয়। ছবি: আজকের পত্রিকা

বরিশালের বানারীপাড়া উপজেলায় এক মুদিদোকানির গলায় রশি ও হাত পেছনে বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার উদয়কাঠী ইউনিয়নের একটি জলাশয়ে তাঁর মরদেহ পাওয়া যায়।

পুলিশ বলছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় নিহত ব্যক্তির ভাই বাদী হয়ে গতকাল রোববার হত্যা মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার রাত প্রায় ১১টা পর্যন্ত উদয়কাঠী বাজারে নিজের মুদি ও বিকাশের দোকানে ব্যবসা শেষে মো. তৈয়ব বাহাদুর (৪৫) দিনের লেনদেনের টাকা সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। তবে গভীর রাত পেরিয়ে গেলেও তিনি বাড়ি না পৌঁছালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

এদিকে ভোরে ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের বাড়ির উত্তর-পশ্চিম পাশে একটি জলাশয়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এরপর বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হয়।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, দোকানের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে একটি সংঘবদ্ধ চক্র তাঁর ওপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নিয়ে তাঁকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, নিহত ব্যক্তির গলায় রশি ও হাত পেছনে বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির ছোট ভাই মো. চান মিয়া বাহাদুর বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। তিনি আরও বলেন, ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিগগির হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বরিশালে মোটরসাইকেল চুরির অভিযোগে জেলা ছাত্রদল নেতা কারাগারে

শ্রমিক ছাঁটাই ও বেতনবৈষম্যের প্রতিবাদে ওষুধ কারখানায় কর্মবিরতি

আ.লীগ নেতাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চাওয়ায় শ্রমিক দল নেতাকে নোটিশ

জমিজমার বিরোধে তিন দফায় হামলা, নিরাপত্তার অভাবে বাড়িছাড়া পরিবার

আগৈলঝাড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত

ছুটির দিনেও বিসিসির সভা, কাজের গতি বাড়ানোর তা‌গিদ প্রশাসকের

শুভেচ্ছা জানিয়ে টানানো ব্যানার ছিঁড়ে ফেললেন বিসিসির প্রশাসক, এলেন রিকশায়

পুকুরে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

পুলিশের সামনে হত্যার অভিযোগ: মেহেন্দীগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার, খুনিরা অধরা

সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত হয়: তথ্যমন্ত্রী