হোম > অর্থনীতি > করপোরেট

শেয়ারট্রিপের জন্য ইস্টার্ন ব্যাংকের ১ কোটি টাকা স্টার্টআপ ঋণ

ভ্রমণ বুকিং সাইট শেয়ারট্রিপের অনুকূলে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) স্টার্টআপ এক্সপ্লোরারের আওতায় এক কোটি টাকা ঋণ বিতরণ করেছে। ইবিএল স্টার্টআপ এক্সপ্লোরার অধীনে এটিই ঋণ দেওয়ার সর্বোচ্চ সীমা। 

ইবিএল ইতিপূর্বে স্টার্টআপ বাংলাদেশের সঙ্গে স্টার্টআপ ঋণ প্রোডাক্ট ইবিএল স্টার্টআপ এক্সপ্লোরার চালু করে। স্টার্টআপ বাংলাদেশ আইসিটি মন্ত্রণালয়ের অধীনস্থ একটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি। 

এ উপলক্ষে আজ রোববার ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত স্টার্টআপ ফাইনান্সিং প্রোগ্রামে বাংলাদেশ ব্যাংকের পরিচালন মো. আশিকুর রহমান প্রধান অতিথি ছিলেন। ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, শেয়ারট্রিপের সিইও সাদিয়া হকসহ বেশ কয়েকজন স্টার্টআপ উদ্যোক্তা উপস্থিত ছিলেন। 

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, ‘ইবিএল তাদের অগ্রাধিকার দেয় যারা বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের লক্ষ্য অনুসরণ করে। ডিজিটাল রূপান্তর সব সময় প্রযুক্তি এবং উদ্ভাবনের সঙ্গে সম্পর্কিত। স্টার্টআপ তাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী ধারণা দিয়ে একটি ডিজিটাল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ১৪ জুন

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

২০২৬ সালের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড টুল

আরও বেশি গানসমৃদ্ধ মিউজিক ডাউনলোডার

২০২৬ সালের সেরা ডেটা-সাশ্রয়ী মিউজিক ডাউনলোডার