হোম > অর্থনীতি > করপোরেট

পূবালী ব্যাংক ও VISA ওয়ার্ল্ডওয়াইড প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

আজকের পত্রিকা ডেস্ক­

পূবালী ব্যাংক পিএলসি ও VISA ওয়ার্ল্ডওয়াইড প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

পূবালী ব্যাংক পিএলসি ও VISA ওয়ার্ল্ডওয়াইড প্রাইভেট লিমিটেড সম্প্রতি VISA কার্ড ও POS অধিগ্রহণ ব্যবসার প্রচার ও বিপণন এবং বিভিন্ন প্রণোদনা প্রোগ্রাম চালু করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।

ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী; VISA, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ; ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান এবং (VISA) দক্ষিণ এশিয়া, নেপাল, ভুটান ও বাংলাদেশের পরিচালক আরিফুর রহমান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান মহাব্যবস্থাপক ও সিটিও (টিসি) ইন্দ্র মোহন সূত্রধর, আইসিটি অপারেশন ডিভিশনের প্রধান ও মহাব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন, কার্ড অপারেশন ডিভিশনের প্রধান ও মহাব্যবস্থাপক অসীম কুমার রায়, মহাব্যবস্থাপক ও সিএফও মোহাম্মদ লিটন মিয়া এফসিএ, উপমহাব্যবস্থাপক ও এডিসি বিভাগের প্রধান মো. রবিউল আলম, হেড অব কার্ড বিজনেস ডিভিশন ও উপমহাব্যবস্থাপক এন এম ফিরাজ কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঘরের বাজারের উদ্যোক্তাদের নতুন উদ্যোগ ‘তাবায়া’

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

সহজ ও স্মার্ট ট্রাভেল বুকিং এক্সপেরিয়েন্স নিয়ে পুনরায় চালু হলো ফার্স্টট্রিপের বিটুসি

এআই ফিচার যুক্ত নতুন চার মডেলের ওয়াশিং মেশিন বাজারে এনেছে ওয়ালটন

হেলথ মার্কেটিংয়ের ভবিষ্যৎ ও এআইয়ের প্রভাব নিয়ে রাজধানীতে হেলথ অ্যান্ড ওয়েল বিয়িং মার্কেটিং ফেস্ট

ডাক জীবনবিমার কিস্তি দেওয়া যাবে ‘নগদ’–এ

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অফিশিয়াল ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হলো গ্লো অ্যান্ড লাভলী

ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির রজতজয়ন্তী পূর্তি উদযাপন

শেষ হলো উত্তরা ব্যাংকের প্রবেশনারি অফিসারদের ‘বুনিয়াদি প্রশিক্ষণ’