হোম > অর্থনীতি > করপোরেট

পরিবেশ দিবসে ৩ হাজার বৃক্ষরোপণ ব্র্যাক ব্যাংকের

বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে ৩ হাজার গাছের চারা রোপণ করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি জামালপুরের শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমিতে এসব চারা রোপণ করা হয়। 

উদ্ভিদ ও পরিবেশবিষয়ক অলাভজনক সংগঠন তরুপল্লবের সহযোগিতায় পরিবর্তনশীল জলবায়ুর মাঝে টিকে থাকবে-এমন গাছ নির্বাচন করে একাডেমি প্রাঙ্গণে চারা রোপণ করে ব্যাংকটি। 

রোপণ করা চারার মধ্যে রয়েছে মহুয়া, কইনার, উদাল, পালাম, কুরচি, কনকচাঁপা, পলাশ, সোনালু, গাব, গোলাপজাম, কাউ, ঢাকিজাম, বইলাম, জারুল, সোনালু, কৃষ্ণচূড়া, মাধবী, মালতী, অনন্ত লতা, চিকরাশি, মাইলাম, মণিমালা, তেলসুর, রিঠা, নিসিন্দা, চামেলি, জাত বাটনাসহ বিভিন্ন প্রজাতি। 

বৃক্ষরোপণ কর্মসূচিতে ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন, হেড অব কমিউনিকেশন ইকরাম কবীর, তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন, আজীবন সদস্য রাজিয়া সামাদ, নির্বাহী সদস্য শাহানা চৌধুরী ও ইমাম গাজীসহ পল্লী উন্নয়ন একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রায় ৫০ একর জমির ওপর নবপ্রতিষ্ঠিত শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি বৃহত্তর ময়মনসিংহ এবং আশপাশের অঞ্চলের মানুষের উন্নত জীবিকা নির্বাহ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে। একাডেমির কর্মকর্তারা সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করার জন্য ব্র্যাক ব্যাংক ও তরুপল্লবকে ধন্যবাদ জানান।

হেলথ মার্কেটিংয়ের ভবিষ্যৎ ও এআইয়ের প্রভাব নিয়ে রাজধানীতে হেলথ অ্যান্ড ওয়েল বিয়িং মার্কেটিং ফেস্ট

ডাক জীবনবিমার কিস্তি দেওয়া যাবে ‘নগদ’–এ

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অফিশিয়াল ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হলো গ্লো অ্যান্ড লাভলী

ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির রজতজয়ন্তী পূর্তি উদযাপন

শেষ হলো উত্তরা ব্যাংকের প্রবেশনারি অফিসারদের ‘বুনিয়াদি প্রশিক্ষণ’

নতুন ব্যাটারি বাজারে আনল গ্রেট ওয়াল হাই-টেক

বিএবির নতুন ভাইস চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী ও শরীফ জহির

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ওবায়েদ উল্যা চৌধুরী ও আবুল বসার

২০২৬ সালের প্রথম প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্সের ২২ শতাংশ নিট মুনাফা প্রবৃদ্ধি