হোম > অর্থনীতি > করপোরেট

ডাচ্‌-বাংলা ব্যাংকের সঙ্গে কর্মসংস্থান ব্যাংকের চুক্তি স্বাক্ষর

আজকের পত্রিকা ডেস্ক­

ডাচ্‌-বাংলা ব্যাংকের সঙ্গে কর্মসংস্থান ব্যাংকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

কর্মসংস্থান ব্যাংকের ঋণগ্রহীতাদের কিস্তি ও সঞ্চয়ের অর্থ ডিজিটাল মাধ্যমে আদায়ের লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংক এবং ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম মিঞা এবং ডাচ্‌-বাংলা ব্যাংকের হেড অব ব্রাঞ্চ অপারেশন অ্যান্ড লায়াবিলিটিজ ডিভিশন আব্দুল্লাহ আল মাসুদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অন্যদিকে ডাচ্‌-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহতেশামুল হক খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে কর্মসংস্থান ব্যাংকের ২৮৯টি শাখার প্রায় ২ লাখ ৩০ হাজার ঋণগ্রহীতা এখন ডাচ্‌-বাংলা ব্যাংকের ২৪৩টি শাখা, ৩০৭টি উপশাখা, ৫ হাজার ৬২০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’-এর ৩ লাখ ৪০ হাজার এজেন্ট পয়েন্টের মাধ্যমে সহজে ঋণের কিস্তি ও সঞ্চয়ের অর্থ জমা দিতে পারবেন।

পূবালী ব্যাংক ও স্কয়ার হাসপাতালের উদ্যোগে ক্রেডিট কার্ড উদ্বোধন

৩.৪ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে ড্যাফোডিলের পিপিএ সই

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

বৃহস্পতিবার থেকে ঢাকায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা

এক প্রান্তিকে নগদের সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড

নভোএয়ারের টিকিটে ১৫% ছাড়, কক্সবাজার ভ্রমণে প্যাকেজ অফার

বীজের বিশুদ্ধতা ও সেবার মান নিশ্চিতে বিএডিসি চেয়ারম্যানের কঠোর নির্দেশনা

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে চার লাখের বেশি বই দিয়েছে বিকাশ

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

ইউটিলিটি বিল সংগ্রহে সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি