হোম > অর্থনীতি

জাপানে আন্তর্জাতিক ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করল বিকেএসপি

আজকের পত্রিকা ডেস্ক­

জাপান সফরে গেছে বিকেএসপি অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। ছবি: বিজ্ঞপ্তি

জাপানের ফুফুওয়ারা টকাই বিশ্ববিদ্যালয়ে সাঁতার সকার ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী বিকেএসপি অনূর্ধ্ব-১৭ ফুটবল দল গতকাল (১৬ আগস্ট) শেষ খেলায় ২-২ গোলে ড্র করেছে। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচটিতে বিকেএসপি দুবার পিছিয়ে পড়েও ভালো খেলে ম্যাচটি ড্র করে।

বিকেএসপির পক্ষে অধিনায়ক ফয়সাল ও অপু গোলগুলো করেন। বিকেএসপি অনূর্ধ্ব-১৭ ফুটবল দল জাপানের ফুকুওকাতে তিনটি খেলায় অংশ নিয়ে প্রথম খেলায় জাপানের টকিয়া দলকে ১-০ গোলে হারিয়ে জয়, দ্বিতীয় খেলায় গতবারের চ্যাম্পিয়ন ওকাইয়ামার কাছে ৫-২ গোলে পরাজয় এবং তৃতীয় খেলায় কাগোশিমা দলের সঙ্গে ২-২ গোলে ড্র করে ২০২৬ সালের মার্চ মাসে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

জাপান সফরে গেছে বিকেএসপি অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। ছবি: বিজ্ঞপ্তি

মূলত এই উদ্দেশ্য সামনে রেখেই বিকেএসপি দল ১২ আগস্ট জাপান গমন করে। বিকেএসপি দল নিজেদের তিনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও দৃষ্টিনন্দন খেলা উপহার দেওয়া এবং খেলা আন্তর্জাতিক সমকক্ষ হওয়ায় আয়োজক কমিটি বিকেএসপিকে আগামী বছরের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সুপারিশ করেছে। দলের কোচের দায়িত্ব পালন করেন বিকেএসপির প্রধান কোচ হাসান আল মাসুদ ও জাইকার জাপানি কোচ কাই তাগুচি।

উন্নত ফুটবল খেলুড়ে দেশের সঙ্গে এ ধরনের প্রতিযোগিতায় খেলার সুযোগ সৃষ্টি করতে পারলে তা প্রশিক্ষণার্থীদের দক্ষতা বাড়াতে খুবই সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

উল্লেখ্য, অনেক দিন পর বিকেএসপির সম্পূর্ণ অর্থায়নে ফুটবল দলটিকে জাপানে পাঠানো হয়েছে।