হোম > অর্থনীতি

দুদকের সর্ববৃহৎ অর্থ কেলেঙ্কারির মামলা, আসামি এস আলমসহ ৬৭ জন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এস আলম। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে ঋণের নামে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ ও সিঙ্গাপুরে পাচারের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ইতিহাসে আর্থিক কেলেঙ্কারির সবচেয়ে বড় মামলা এটি।

দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ আজ রোববার আজকের পত্রিকাকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগে বলা হয়েছে, ইসলামী ব্যাংক থেকে ভুয়া ও প্রভাবিত ঋণ প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ১০ হাজার ৫০০ কোটি টাকার বেশি অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়। পরবর্তীতে এর একটি অংশ সিঙ্গাপুরসহ বিদেশে পাচার করা হয়।

এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়-ঢাকা-১ এ মামলাটি করা হয়। মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ছাড়াও গ্রুপের বেশ কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা ও ইসলামী ব্যাংকের কিছু বর্তমান ও সাবেক কর্মকর্তার নাম রয়েছে।

দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দীর্ঘ অনুসন্ধানের পর বিপুল অঙ্কের এই অর্থ আত্মসাৎ ও পাচারের বিষয়ে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে। তদন্ত শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

৯ হাজার টাকা কমল সোনার দাম

দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

পাঁচ ব্যাংক একীভূতকরণ অব্যাহত থাকবে: গভর্নর

শ্রমিকদের বেতন-বোনাস দিতে কারখানামালিকেরা পাচ্ছেন নগদ সহায়তা-ঋণ

রাজধানীতে এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের আয়োজনে মুনলাইট ফেস্টিভ্যাল ২.০

চীনে বৃহৎ শোধনাগার বন্ধ, বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতার শঙ্কা

হরমুজ প্রণালি বন্ধে উদ্বেগ, বাংলাদেশের জ্বালানি মজুত কত দিনের

আন্তর্জাতিক লেনদেন সেবার মানোন্নয়নে সুইফটের নতুন পরিকাঠামো গ্রহণ করল সিটি ব্যাংক

ভরিতে ৩ হাজার বাড়ল সোনার দাম

বিশ্ববাজারে তেলের দামে টানা তৃতীয় দিনের উল্লম্ফন