হোম > অর্থনীতি

ঢাকায় এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু ১৮ সেপ্টেম্বর

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

গুলশানে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল। ছবি: আজেকর পত্রিকা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এ মেলা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন মেলা প্রাঙ্গণ। এই আয়োজন করছে পর্যটন বিচিত্রা। সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল।

মহিউদ্দিন হেলাল বলেন, এবারের আয়োজনে দুটি হলে থাকছে ১৮০টি বুথ। এতে অংশ নিচ্ছে দেশি-বিদেশি হোটেল ও রিসোর্ট, এয়ারলাইনস, ক্রুজ কোম্পানি, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, থিম পার্ক, সরকারি পর্যটন সংস্থা ও ঢাকায় বিভিন্ন বিদেশি দূতাবাস। দর্শনার্থীরা মেলায় পাবেন বিশেষ ভ্রমণ প্যাকেজ, আকর্ষণীয় ছাড় ও র‍্যাফল ড্রতে অংশ নেওয়ার সুযোগ।

মহিউদ্দিন হেলাল বলেন, পর্যটন শুধু অর্থনীতির চালিকাশক্তি নয়, এটি সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের বাহকও বটে। এ মেলার মাধ্যমে নতুন ভ্রমণ সুযোগ তৈরির পাশাপাশি আগামী প্রজন্মের জন্য টেকসই পর্যটনশিল্প গড়ে তোলার চেষ্টাও চালানো হচ্ছে।

পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা বলেন, ২০১৩ সাল থেকে এশিয়ান ট্যুরিজম ফেয়ার দেশের পর্যটনশিল্পকে তুলে ধরার বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। যদিও মাঝে কয়েক বছর এ মেলা হয়নি, এবার বসছে এর ১২তম আসর। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও পর্যটন খাত এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। যোগাযোগ অবকাঠামো ও প্রচার-প্রচারণার ঘাটতির কারণে এ খাতের সম্ভাবনা যথাযথভাবে কাজে লাগানো যায়নি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফিলিপাইন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিন আর গুতেররেজ, হাইকমিশন অব মালদ্বীপ টু ঢাকার ডেপুটি হাইকমিশনার আলী শাহ, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ সামসুল করিম, ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার কার্তিক ভিকি, এটিএফ উপদেষ্টা ও ট্রিয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি খবির উদ্দিন আহমেদ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক নাজিম উদ্দিন এবং এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার।

রাশিয়ার তেলের ক্রেতাদের বাড়তি শুল্ক লাগবে না, ট্রাম্পের সিদ্ধান্তে স্বস্তিতে চীন-ভারত

দেশে উচ্চশিক্ষিতদের ২৯ শতাংশ বেকার, অর্ধেকই কাজ করেন যোগ্যতার নিচে: আইএমএফ

বিশ্বব্যাংক-আইএমএফ বলেছে, ফ্যামিলি ও কৃষক কার্ড দারিদ্র্য কমাতে ভূমিকা রাখবে: অর্থ উপদেষ্টা

ন্যাশনাল ব্যাংক: টাকা ফেরতের প্রথম দিনে আমানতকারীরা তুলেছেন ৮১ কোটি টাকা

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের চুক্তি

সৌদি সংকটে রেমিট্যান্সে দুশ্চিন্তা

জনতা ব্যাংক পিএলসির নতুন ডিএমডি নূরুল হুদা

মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে বেড়েছে মূল্যস্ফীতি

সোনালী ব্যাংকের সব সেবা আগামীকাল রাত ১২টা থেকে ৪৮ ঘণ্টা বন্ধ

আকিজ সিমেন্ট ও আকিজ এসেনসিয়ালস কারখানা পরিদর্শন করলেন জার্মান রাষ্ট্রদূত