হোম > অর্থনীতি

২৪ দিনে এসেছে ১৭২ কোটি ডলার রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি আগস্ট মাসের প্রথম দিকে রেমিট্যান্স আসার গতি থমকে গিয়েছিল। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পরই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মাত্রা বেড়েছে। বিগত ২৪ দিনে দেশে বৈধপথে রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ২০ হাজার ৬০০ কোটি টাকার বেশি। হিসাব করে দেখা গেছে, প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ১৬ লাখ ডলার। যদি একই হারে রেমিট্যান্স আসে, তবে কমপক্ষে ২২ কোটি ডলার আসবে। গত জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ১৯০ কোটি ডলার। দৈনিক হার ছিল ৬ কোটি ১২ লাখ ডলার। 

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে জানা গেছে, আগস্ট মাসের প্রথম ২৪ দিনে বৈধপথে রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ডলার। এ সময়ে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৬৯ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৮ কোটি ডলার। তবে এ সময় ৯ ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। 

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে প্রবাসীদের একটি বড় অংশ শেখ হাসিনা সরকারকে সাহায্য না করার লক্ষ্যে বৈধভাবে ডলার পাঠানো থেকে বিরত থাকে। এতে গত মাসের শেষদিকে রেমিট্যান্সে ভাটা পড়ে।

এমনকি চলতি আগস্ট মাসের প্রথম ১০ দিনে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে মাত্র ৪৮ কোটি ২৭ লাখ ৭০ হাজার ডলার। দৈনিক হিসাবে তা ৪ কোটি ৮২ লাখ ডলার। কিন্তু গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই রেমিট্যান্স সংগ্রহে গতি ফিরে আসে। এতে দৈনিক রেমিট্যান্স সংগ্রহের হার দাঁড়িয়েছে ৭ কোটি ১৬ লাখ ডলার।

সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কৃষকের ঘরের কাছে ২ হাজার ক্ষুদ্র হিমাগার করা হবে: কৃষিমন্ত্রী

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন