হোম > অর্থনীতি

ক্ষুদ্র উদ্যোক্তারা বিদেশে খরচ বাবদ ৩ হাজার ডলার পাঠাতে পারবে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর (এসএমই) আন্তর্জাতিক ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে নতুন সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসএমই প্রতিষ্ঠান বিদেশে ব্যবসার চলতি খরচ চালানোর জন্য বছরে সর্বোচ্চ ৩ হাজার ডলার বা সমপরিমাণ বিদেশি মুদ্রা দেশের বাইরে পাঠাতে পারবে।

গতকাল রোববার রাতে বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এসব রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেল বা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পাঠানো যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধিত হতে হবে। ইতিমধ্যে ব্যাংকগুলোকে ‘এসএমই কার্ড’ নামে রিফিলযোগ্য আন্তর্জাতিক কার্ড ইস্যুর অনুমতি দেওয়া হয়েছে, যা এসএমই প্রতিষ্ঠানের মনোনীত একজন কর্মকর্তার নামে ইস্যু করা যাবে।

এই কার্ডে প্রাথমিকভাবে ৬০০ ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করা যাবে, যা দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনলাইন ব্যবস্থায় খরচ নির্বাহ করতে পারবে। তবে ব্যাংকিং ও কার্ড চ্যানেলের মাধ্যমে মোট বার্ষিক সীমা একসঙ্গে ৩ হাজার ডলারের বেশি হতে পারবে না।

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের চুক্তি

রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ২০ প্রতিষ্ঠান

প্রকল্পের মেয়াদ বারবার বাড়ানোর নামে বাড়তি অর্থ ব্যয় বন্ধের দাবি

২০২৫ সালে বাটার নগদ ২৪৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস

জেসিআই ঢাকা ইস্টের নতুন সভাপতি সালমা আক্তার হীরা

দেশের বাজারে কমেই চলেছে সোনার দাম, ভরিতে কত

যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন, তবু কমছে দাম

করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি ও টিআইএন বাধ্যবাধকতা প্রত্যাহারসহ যেসব সংশোধনী আনা হলো

ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিল