হোম > অর্থনীতি

সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা পর্যন্ত বাড়ালেন ব্যবসায়ীরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ছয় টাকা পর্যন্ত বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আর পাম তেলের দাম প্রতি লিটারে ১৩ টাকা বাড়ানো হয়েছে। আজ সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর সিদ্ধান্ত জানায়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ছয় টাকা ও খোলা সয়াবিনের দাম তিন টাকা বাড়ানো হয়েছে। এর ফলে সয়াবিন তেলের লিটারের বোতল ও প্যাকেটের দাম ১৮৯ থেকে বেড়ে ১৯৫ টাকায় দাঁড়িয়েছে; পাঁচ লিটারের বোতলের দাম ৩০ টাকা বেড়ে ৯৪৫ টাকা হয়েছে।

আর খোলা সয়াবিনের দাম ১৭৪ থেকে ১৭৭ টাকা ও পাম তেলের দাম ১৫০ থেকে বেড়ে ১৬৩ টাকা হয়েছে।

ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে গত আগস্টে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। প্রতি লিটার সয়াবিন তেলে ব্যবসায়ীরা ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব করেন। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় এক টাকার বেশি বাড়াতে রাজি হয়নি।

ইউএস-বাংলার নামে কক্সবাজারে ভুয়া রিসোর্টের শেয়ার বিক্রির প্রতারণা

পোলট্রিশিল্প: বাজেটে ভোক্তাসহায়ক পদক্ষেপ চায় খামারিরা

পদ্মা অয়েল লিমিটেড: ২৬৮ কোটি টাকার স্থায়ী আমানত ফেরত নিয়ে শঙ্কা

মূল্যস্ফীতি কমবে পাঁচ বছরে

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ৪ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

সোনালী ই-ওয়ালেটে যুক্ত হলো বিকাশ অ্যাড মানি ও ফান্ড ট্রান্সফার সেবা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’–এর হস্তান্তর সফলভাবে সমাপ্ত

বাণিজ্যিক হেলিকপ্টার পরিচালনার লাইসেন্স পেল সাবেক উপদেষ্টার প্রতিষ্ঠান

মূল্যবৃদ্ধির প্রভাব: জ্বালানির জ্বালা ঘরে-বাইরে