হোম > অর্থনীতি

ব্যাংক পুনর্গঠন ও সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৫–২৬ অর্থবছরের বাজেটে ব্যাংক খাত পুনর্গঠন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ সোমবার বাজেট বক্তৃতায় এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘পতিত সরকারের ১৫ বছরে আর্থিক খাতে নজিরবিহীন অপশাসনের মাধ্যমে ধ্বংসের কিনারায় গেছে। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা, সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকার গুরুত্বর্পূণ সংস্কারের উদ্যোগ নিচ্ছে।’

বাজেট বক্তৃতায় সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যাংকের মূলধন ঘাটতি, তারল্য সংকট, দেউলিয়াত্ব বা অস্তিত্বের জন্য হুমকি—এমন সব ঝুঁকির সময়োপযোগী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ-২০২৫ প্রণয়ন করা হয়েছে।

সংস্কারের অংশ হিসেবে তিনটি টাস্কর্ফোস গঠন করা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।

তিনি আরও জানান, দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চুরি ও পাচার হওয়া সম্পদ উদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৫–২৬ অর্থবছরে বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। যা চলতি বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম। দেশের ৫৪তম ও অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট এটি।

বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন মোহাম্মদ নুরুল আমিন

পেঁয়াজের কেজি ১৫ রুপি, দাম বেঁধে দিল ভারত সরকার

ঈদে নতুন টাকার চাহিদা বাড়ে কেন

কাঁচা চামড়া নিয়ে পুরোনো শঙ্কা

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি, ঋণসহায়তা বৃদ্ধির ঘোষণা

ঈদে অনলাইন কেনাকাটায় নতুন রেকর্ড

সোনার দাম বাড়ল ২১৫৮ টাকা

ইআরডির প্রতিবেদন: বিদেশি ঋণ শোধে বাড়ছে দায়

এনআরবিসি ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত এমটিওদের বনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঈদের ছুটির আগেই ইসলামী ব্যাংকে রদবদল, নতুন চেয়ারম্যান খুরশীদ আলম