হোম > অর্থনীতি

বাংলাদেশে ঋণের অনেক শর্তই অপূর্ণ, তৎপর আইএমএফ

জয়নাল আবেদীন খান, ঢাকা

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ভর্তুকি, রিজার্ভ, ব্যাংক, খেলাপি ঋণ, মুদ্রানীতি, অর্থ পাচার, পুঁজিবাজার ও রাজস্ব পদ্ধতিতে সংস্কারসহ সামগ্রিক অর্থনীতির বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আলোচনা শুরু হচ্ছে আজ বুধবার। দাতা সংস্থটির অনেক শর্ত পূরণ ছাড়াই আলোচনার প্রথম দিনে অর্থনৈতিক অগ্রগতি, অর্থ পাচার, মুদ্রানীতি, রিজার্ভের সার্বিক পরিস্থিতি ও ব্যাংকিং বিষয়াবলির ওপর তদারকির বিষয়টি আলোচ্যসূচিতে রয়েছে। তবে প্রথম দিন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে সংস্থাটির সফরকালীন কার্যক্রম ও পরিকল্পনার ওপর প্রেজেন্টেশনের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, আইএমএফ দল বাংলাদেশ ব্যাংককে বেঁধে দেওয়া সর্বনিম্ন রিজার্ভের শর্তপূরণ, রিজার্ভ থেকে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) অর্থ ও অন্য যেসব অর্থ ব্যয়যোগ্য নয়, তা বাদ দিয়ে আন্তর্জাতিক মানদণ্ডের হিসাবে রিজার্ভ গণনা, বাজারভিত্তিক একক রেটে ডলার লেনদেন বিষয়গুলোর বাস্তবায়ন খতিয়ে দেখবে। এ ছাড়া আর্থিক খাতের সংস্কার, মুদ্রানীতি হালনাগাদ, বাস্তবায়নের দুর্বলতা, নীতির আলোকে সামনের দিনে সম্ভাব্যতা, ট্রেজারি বিলের সুদহার, স্মার্ট সুদহার পদ্ধতি, অর্থনীতিতে নতুন সুদহারের বাস্তব চিত্র বিশ্লেষণে নজরদারি রাখার লক্ষ্য আইএমএফের। পাশাপাশি বন্ড মার্কেট, বিদায়ী অর্থবছরের বন্ড মার্কেট পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে সজাগ দৃষ্টি রাখবে সংস্থাটির প্রতিনিধিদল। এ ছাড়া সঞ্চয়পত্র, ব্যাংক থেকে  সরকারের ঋণ গ্রহণের হালনাগাদ তথ্য এবং সঞ্চয়পত্র-সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করবেন আইএমএফের সদস্যরা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ‘আইএমএফের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের পূর্বনির্ধারিত বৈঠক বুধবার (আজ) শুরু হবে। বৈঠকে সংস্থাটি রুটিন কার্যাবলি ও পরিকল্পনার নানা দিক তুলে ধরে সংশ্লিষ্টদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে। সবশেষে ১৮ অক্টোবর রেপআপ বৈঠকের মধ্য দিয়ে আলোচনা শেষ হবে। তবে এর সঙ্গে আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির কী সম্পর্ক, তা আগাম বলা যাচ্ছে না।’

বাংলাদেশ ব্যাংকের অপর একটি সূত্র জানায়, আইএমএফের সঙ্গে মুদ্রা পাচার রোধে চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে আলোচনা হবে। আমদানি-রপ্তানি বাজারের ওপর মুদ্রানীতির প্রভাব, সাম্প্রতিক সময়ে ডলারের রেট পর্যালোচনা নিয়ে আলোচনা করবে দলটি।

বছরের শুরুতেই ৫৬,৪৭৮ বিমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান

এবার পানামা খাল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র লড়াই তুঙ্গে

আমদানি-রপ্তানি খাত: দফায় দফায় মাশুল বৃদ্ধি, চাপে ব্যবসা

সপ্তাহে ১০০০০ কোটি খাবারের থালায় টান! সার সংকটে বিপর্যয়ের মুখে দরিদ্র দেশগুলো

বিদেশি ঋণ: শোধ-নতুন ঋণে উদ্বেগ বাড়ছে

জিইডির এপ্রিল প্রতিবেদন: বহুমুখী চাপের মুখে দেশের সামষ্টিক অর্থনীতি

সাউথইস্ট ব্যাংক ও নর্থ সাউথ ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এক্সক্লুসিভ ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট কার্ড চালু

বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ‘সবচেয়ে নিরাপদ’—আসলেই কি

চীনের হাসপাতালের সঙ্গে যমুনা ব্যাংক ও বিআরএইচসির চুক্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের এএমডি হলেন আব্দুল্লাহ আল-মামুন