হোম > অর্থনীতি

অনুমোদন পাচ্ছে নতুন নন-লাইফ বিমা কৃষিবিদ ইনস্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রয়োজন না থাকা সত্ত্বেও অনুমোদন পাচ্ছে কৃষিবিদ ইনস্যুরেন্স লিমিটেড নামে নতুন একটি নন-লাইফ বিমা কোম্পানি। মিরপুরের কাজীপাড়ায় সদর দপ্তর থাকা কোম্পানিটির চেয়ারম্যান ড. মো. আলী আফজাল। বর্তমানে দেশে ৪৬টি নন-লাইফ অর্থাৎ সাধারণ বিমা কোম্পানি রয়েছে। নতুন এই কোম্পানির অনুমোদন দেওয়া হলে নন-লাইফ কোম্পানির সংখ্যা ৪৭-এ পৌঁছাবে।

আইডিআরএর পরামর্শক (মিডিয়া এবং যোগাযোগ) সাইফুন্নাহার সুমি বলেন, কোম্পানির নামের বিষয়ে অনাপত্তি দেওয়া হয়েছে। এর অর্থ, চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদন করা যাবে। তবে অনাপত্তি চূড়ান্ত অনুমোদনের নিশ্চয়তা নয়।

আইডিআরএর তথ্য অনুযায়ী, কোম্পানির অনুমোদনের লক্ষ্যে আরজেএসসির নিবন্ধনপ্রক্রিয়ার জন্য ২০২৩ সালের ১৭ আগস্ট আইডিআরএ অনাপত্তি দিয়েছে। প্রায় দুই বছর পর চলতি বছরের ১৪ আগস্ট অনাপত্তিপত্র সঠিক কি না, তা নিশ্চিত করতে চেয়ে চিঠি দিয়েছে আরজেএসসি।

এ বিষয়ে আইডিআরএ উপপরিচালক মো. সোলায়মান বলেন, এ অনাপত্তি দেওয়া হয়েছে। তবে আইডিআরএ থেকে কোম্পানির বিমা ব্যবসার জন্য নিবন্ধন সনদপ্রাপ্তির ক্ষেত্রে কোনো নিশ্চয়তা প্রধান করবে না। অর্থাৎ অনাপত্তি দেওয়া হয়েছে। কিন্তু কোনো কারণে যদি চূড়ান্ত অনুমোদন না দেওয়া হয়, তবে আইডিআরএ দায়ী থাকবে না।

আইডিআরএর তথ্যমতে, দেশে ৮২টি বিমা কোম্পানি রয়েছে। সাধারণ বিমা কোম্পানি ৪৬টি আর জীবনবিমা কোম্পানির সংখ্যা ৩৬টি। নতুন করে কোম্পানিটি অনুমোদন দেওয়া হলে বিমা কোম্পানির সংখ্যা দাঁড়াবে ৮৩টিতে। দেশের অর্থনীতির তুলনায় বিমা কোম্পানি বেশি হওয়ায় কোম্পানিগুলো অনৈতিক প্রতিযোগিতায় নেমেছে।

এ বিষয়ে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) পরিচালক এস এম নুরুজ্জামান বলেন, ভারতের তুলনায় বাংলাদেশে বিমা কোম্পানির সংখ্যা বেশি। দেশের অর্থনীতির বর্তমান অবস্থায় নতুন করে বিমা কোম্পানির দরকার নেই। নতুন কোম্পানির অনুমোদন দেওয়া হলে এ খাতে অনৈতিক প্রতিযোগিতা বাড়বে।

২০২৫ সালে সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা ১ হাজার ৩২৪ কোটি টাকা

এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে: এওএবি সভাপতি

উত্তরায় এক্সক্লুসিয়ার নতুন আউটলেট উদ্বোধন

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নেওয়া সরকারের লক্ষ্য: আমীর খসরু

গভর্নর পদের ৬৭ বছরের বয়সসীমা তুলে দিয়ে বিল পাস

জ্বালানিতে অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে: অর্থমন্ত্রী

কৃষিঋণ মওকুফের সুবিধা পেলেন আনসার-ভিডিপির ৮,৮৪৩ সদস্য

ফ্যাসিবাদী সরকারের সীমাহীন দুর্নীতি অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে: সংসদে অর্থমন্ত্রী

এনবিআরের প্রতিবেদন: আয়কর ছাড়ে এক বছরে রাজস্ব গচ্চা লাখ কোটি টাকা

ভোজ্যতেলের সংকট, দামও চড়া