হোম > অর্থনীতি

সোনার দাম বেড়ে ২ লাখ ১৩ হাজার ছাড়াল

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

দুই দিনের ব্যবধানে সোনার দাম আবারও বাড়ল। এবার সোনার দাম এক লাফে ভরিপ্রতি সর্বোচ্চ ৫ হাজার ২৪৮ টাকা বেড়েছে। এতে করে ভালো মানের সোনার দাম ২ লাখ ১৩ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এ দাম আগামীকাল শুক্রবার (১৪ নভেম্বর) থেকে কার্যকর হবে।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ হচ্ছে, বৈশ্বিক বাজারে সোনার দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ২০০ ডলারে উঠেছে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা।

সংকট কাটছেই না, বড় বোতল উধাও

পোশাক কারখানা: ঋণ ও প্রণোদনায় স্বস্তি, এবার বেতন-বোনাস মিলছে আগেই

প্রাইম ব্যাংকের এএমডি পদে পদোন্নতি পেলেন এম নাজিম এ চৌধুরী

আইডিএলসি ফাইন্যান্সের নিট মুনাফা বৃদ্ধি

রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর আবেদন করা যাবে অনলাইনে

বিনিয়োগ বাড়াতে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

গ্রাহক ও কৃষিসংশ্লিষ্টদের নিয়ে এসিআই মোটরস্-সোনালিকা ট্রাক্টরের দেশব্যাপী ইফতার মাহফিল

বাণিজ্য ঘাটতি ছাড়াল দুই বিলিয়ন

ক্রেডিট কার্ডের ঋণসীমা দ্বিগুণ করল কেন্দ্রীয় ব্যাংক