হোম > অর্থনীতি

বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয়—এমন কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার: অর্থ মন্ত্রণালয়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার ক্ষেত্রে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয় এ রকম কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। আজ সোমবার (১৩ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত’ করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে মর্মে একটি স্বার্থান্বেষী মহল কর্তৃক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয় এ রকম কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি। ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করছে।

বিবৃতিতে বলা হয়, বিষয়টি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। এ ধরনের বিভ্রান্তিকর গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

ইরান যুদ্ধের মধ্যে মার্কিন ছাড়, ৩ কোটি ব্যারেল রুশ তেল কিনল ভারত

ঈদের আগে পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা থাকবে যে দুই দিন

ঈদে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা থাকবে যেসব দিন

৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব

নির্মাণ হচ্ছে মহেশখালী অর্থনৈতিক অঞ্চলে সড়ক, খরচ হাজার কোটি

মধ্যপ্রাচ্য সংকটে দেশে বাড়ল ডলারের দাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি কার্যকর হলে বার্ষিক রাজস্ব ক্ষতি হবে ১,৩২৭ কোটি: সিপিডি

শারজাহ রুটে ১৩ মার্চ, আবুধাবিতে ১৪ মার্চ ফ্লাইট শুরু ইউএস-বাংলার

সোনার দাম বাড়ল ৩২৪৩ টাকা

যুদ্ধ শেষের আভাস ট্রাম্পের, বিশ্ববাজারে তেলের দামে বড় পতন