হোম > অর্থনীতি

উপজেলা পর্যায়ে ২৪ টাকা কেজি দরে আটা বিক্রি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয় কার্যক্রমের (ওএমএস) পাশাপাশি আলাদাভাবে বিক্রয়কেন্দ্রগুলোতে ২৪ টাকা দরে আটা বিক্রি করবে সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রতি কর্মদিবসের প্রতিটি উপজেলার বিক্রয়কেন্দ্রে এক টন করে আটা বরাদ্দ দেওয়া হবে। আজ মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও স্বল্প-আয়ের জনগোষ্ঠীর সুলভমূল্যে খাদ্যপ্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। বর্তমানে সারাদেশে (সিটি করপোরেশন, শ্রমঘন জেলা/উপজেলা, জেলা সদর পৌরসভা) ওএমএস কার্যক্রম চলছে।

টিসিবির তথ্য অনুসারে, বর্তমানে রাজধানীসহ বিভিন্ন বাজারে প্রতিকেজি খোলা আটা বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৫ টাকা কেজি। সে হিসেবে প্রতিকেজি আটায় ২০ টাকা সাশ্রয় হবে।

বর্তমানে ওএমএসের পাশাপাশি টিসিবির মাধ্যমে খাদ্য মন্ত্রণালয় ৩০ টাকা কেজির দরে ৫ কেজি করে চাল বিক্রি করছে।

ফার্স্টট্রিপ অ্যাপ ও ওয়েবসাইটে মিলবে বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ সুবিধা

ডাচ্-বাংলা ব্যাংকের সঙ্গে জনতা ব্যাংকের চুক্তি, সহজ হবে অনলাইন পেমেন্ট

আমদানিনির্ভর সয়াবিন তেলের বিকল্প হতে পারে ‘রাইস ব্র্যান অয়েল’

১৫০৪ কোটি টাকার নতুন বিনিয়োগ করছে শেল্‌টেক গ্রুপ, লক্ষ্য ৪৫ হাজার কর্মসংস্থান

উড়োজাহাজের জ্বালানির দাম আরও কমল

এলএনজি সরবরাহ হ্রাস, দেশজুড়ে গ্যাস স্বল্পতার সতর্কতা

আবদুল মোনেম সুগার: এলসি খোলায় আইনি ছাড় পেল খেলাপি প্রতিষ্ঠান

মূল্যস্ফীতি কিছুটা কমলেও ৩ মাস ধরে ৯ শতাংশের ওপরে

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে চলছে গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

রবি আজিয়াটার নতুন সিএফও রুহুল আমিন