হোম > অর্থনীতি

সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন ১৭ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে প্রথমবারের মতো চালু হতে যাওয়া সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন হবে ১৭ আগস্ট বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ভার্চুয়াল পদ্ধতিতে এ কর্মসূচির উদ্বোধন করবেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত থাকবে গোপালগঞ্জ, বাগেরহাট, রংপুর জেলা ও সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস। অর্থ মন্ত্রণালয় জানায়, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনা করে সরকার সর্বজনীন পেনশন কর্মসূচি চালু করার উদ্যোগ নেয়। আপাতত চার শ্রেণির জনগোষ্ঠীর জন্য চার ধরনের পেনশন কর্মসূচি চালু করা হচ্ছে। এগুলোর নাম হচ্ছে প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাসী।

সর্বজনীন পেনশন কর্মসূচি এমনভাবে করা হচ্ছে, যাতে দেশের ১৮ থেকে ৫০ বছর বয়সী সব নাগরিকই এ ব্যবস্থার আওতায় আসতে পারেন।

মূল্যস্ফীতির নতুন বাস্তবতায় বিশ্ব

বেনাপোলে ভারী যন্ত্রপাতির সংকট: ঠিকাদার নিয়োগে দেরির মাশুল ব্যবসায়ীদের

যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি: বাড়তি শুল্কের অর্থ ফেরত পেতে তৎপর ব্যবসায়ীরা

এডিপিতে ১০২১ প্রকল্পে বরাদ্দ ৩ লাখ কোটি টাকা, শিক্ষা-স্বাস্থ্যে জোর

নতুন ব্যাটারি বাজারে আনল গ্রেট ওয়াল হাই-টেক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী

ইরান যুদ্ধ থেকে বিপুল মুনাফা করছে যেসব ব্যাংক ও কোম্পানি

বিমা খাতে অস্থিরতা: নবায়ন ফি জমা দিয়েও মিলছে না লাইসেন্স

বাজার পরিস্থিতি: হিসাব মেলাতে হিমশিম নিম্ন ও মধ্যবিত্তের

সেরা সাপ্লাই চেইন পার্টনারদের সম্মাননা জানাল বিকাশ