হোম > অর্থনীতি

দশ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম মঙ্গলবার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আগামীকাল মঙ্গলবার ১০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রয়ের নিলাম হতে যাচ্ছে। আগামীকাল নিলামটি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (১৭ ন‌ভেম্বর) বাংলা‌দেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থে‌কে এ বিষ‌য়ে একটা প্রজ্ঞাপন জার‌ি করা হ‌য়ে‌ছে।

বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়, নিলামে ২ হাজার ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের (ফেস ভ্যালু) ১০ বছর মেয়াদি বন্ড ইস্যু করা হবে। বন্ডটির কুপন বা মুনাফা বার্ষিক কাট অফ ইল্ড হারে নির্ধারিত হবে এবং মুনাফা ষাণ্মাসিক ভিত্তিতে পরিশোধ করা হবে। নিলামে কেবল সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সরাসরি বিড দাখিল করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের নিজস্ব খাত বা ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পক্ষ থেকে প্রাইমারি ডিলারের মাধ্যমে বিড জমা দিতে পারবে।

এদিকে অংশগ্রহণকারীদের প্রতি ১০০ টাকার ফেস ভ্যালু বন্ডের জন্য কাঙ্ক্ষিত ইল্ড হার ও ক্রয়ের পরিমাণ উল্লেখ করে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিটের মধ্যে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এফএমআই ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে বিড দাখিল করতে হবে। বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগের পূর্বানুমতি সাপেক্ষে আগের প্রচলিত সিল-কভার ম্যানুয়াল পদ্ধতিতে বিড জমা দেওয়ার সুযোগও রাখা হয়েছে।

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও মিডল্যান্ড ব্যাংকের চুক্তি

দেশের বাজারে কমল সোনা-রুপার দাম

ঈদবাজারে আশার চেয়ে কম বিক্রি

ট্রেজারি বন্ড জামানত রেখে ঋণ দিতে পারবে ব্যাংক

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের গণপরিবহন ব্যবহারের নির্দেশ

দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার

রপ্তানিকারকেরা নগদ সহায়তার অর্থছাড় পাবেন প্রতি মাসেই: গভর্নর

বাড়তি ডিজেল চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

জ্বালানি সংকট রুখতে জরুরি মজুত থেকে দৈনিক ৪০ কোটি ব্যারেল তেল ছাড়বে ৩২ দেশ

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে ৮৫ দেশে