হোম > অর্থনীতি

শেয়ারবাজারে মুনাফা লাভের সঠিক কৌশল

আজকের পত্রিকা ডেস্ক­

শেয়ারবাজারে মুনাফা করতে হলে জানতে হবে কিছু মৌলিক দিক। এখানে সাফল্যের আসল চাবিকাঠি হলো জ্ঞান, ধৈর্য ও শৃঙ্খলা। বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করলে সময়ের সঙ্গে বাজার হয়ে উঠতে পারে বড় অর্থ আয়ের অসাধারণ ক্ষেত্র।

  • ব্যবসার মৌলভিত্তি: যে কোম্পানিতে বিনিয়োগ করবেন, প্রথমেই তার আয়-ব্যয়, ঋণের পরিমাণ, বাজারে সুনাম এবং টিকে থাকার সামর্থ্য যাচাই করুন। বার্ষিক বা ত্রৈমাসিক প্রতিবেদন ও লভ্যাংশের ইতিহাস দেখে নিন।
  • মৌলিক ও প্রযুক্তিগত বিশ্লেষণ: মৌলিক বিশ্লেষণে কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থা বোঝা যায়, আর প্রযুক্তিগত বিশ্লেষণে দামের ধারা ধরা পড়ে। দুটোই জানা থাকলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
  • খাতভেদে ঝুঁকি ও সম্ভাবনা ভিন্ন: যেমন ব্যাংক, বিমা, বিদ্যুৎ, ওষুধ, টেলিকম বা টেক্সটাইল—প্রতিটি খাতের সম্ভাবনা আলাদা। শুধু সময় বুঝে ভালো খাত বেছে নেওয়া দরকার।
  • বিনিয়োগের দৃষ্টিভঙ্গি: ধৈর্য নিয়ে ভালো কোম্পানিতে বিনিয়োগ করুন, দ্রুত ধনী হওয়ার আশায় নয়। সব টাকা এক জায়গায় না রেখে বিভিন্ন মৌলভিত্তির কোম্পানিতে বিনিয়োগ করলে ক্ষতির ঝুঁকি কমে।
  • লাভ ও ঝুঁকি সচেতনতা: নিয়মিত লভ্যাংশ দেওয়া কোম্পানি ভালো, তবে শুধু বেশি লভ্যাংশ দেখে নয়, মৌলিক অবস্থা দেখুন। লাভের আশা বাস্তবসম্মত রাখুন, বছরে ১৫-৩০ শতাংশ রিটার্নই যথেষ্ট। ধার করে বিনিয়োগ নয়, ক্ষতির আশঙ্কা থাকলে নির্দিষ্ট সীমায় বিক্রি করুন।
  • অর্থনৈতিক প্রভাব: কোম্পানির মূল্যায়ন বোঝার জন্য পিই ও পিবি অনুপাত, ইপিএস, এনএভি ইত্যাদি দেখে শেয়ার ভালো নাকি দুর্বল, বোঝা যায়। একই সঙ্গে অর্থনীতি, রাজস্ব নীতি ও সুদের হার পর্যবেক্ষণ করুন; এগুলোর গতিবিধি বাজারে বড় প্রভাব ফেলে।
  • গুজবে বিনিয়োগ নয়: গুজব বা শোনা কথায় নয়, তথ্য-যুক্তিতে সিদ্ধান্ত নিন। লোভ ও ভয় নিয়ন্ত্রণ করে ধৈর্য রাখুন; বিনিয়োগে মানসিক স্থিরতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
  • নতুনদের জন্য পরামর্শ: নতুন বিনিয়োগকারীরা ছোট অঙ্কে শুরু করুন, কয়েকটি ভালো কোম্পানি বেছে নিন, নিয়মিত শিখুন ও ধীরে ধীরে বিনিয়োগ বাড়ান। মনে রাখবেন, শেয়ারবাজারে সফলতার মূলমন্ত্র হলো জ্ঞান, ধৈর্য ও শৃঙ্খলা।

শান্তিচুক্তির সম্ভাবনায় আরও কমল তেলের দাম, চাঙা বিশ্ববাজার

জুলাইয়ের মধ্যে চামড়া খাতের সমন্বিত দীর্ঘমেয়াদি পরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী

ভারতীয় আম আমদানি নিষিদ্ধ করল জাপান, লোকসানের মুখে চাষিরা

ইরানের পাল্টা হামলার পর বেড়েছে তেলের দাম

বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন মোহাম্মদ নুরুল আমিন

পেঁয়াজের কেজি ১৫ রুপি, দাম বেঁধে দিল ভারত সরকার

ঈদে নতুন টাকার চাহিদা বাড়ে কেন

কাঁচা চামড়া নিয়ে পুরোনো শঙ্কা

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি, ঋণসহায়তা বৃদ্ধির ঘোষণা

ঈদে অনলাইন কেনাকাটায় নতুন রেকর্ড